ছয়টি মাদক মামলার আসামি ইয়াবাসহ আবারও গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জে ছয়টি মাদক মামলার আসামি মো. পারভেজ হোসেন বিপ্লবকে (৩২) ইয়াবাসহ আবারও গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার বসতঘর থেকে ৪০টি ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় ৪০ পিস ইয়াবাসহ পারভেজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ২৬(১) ধারায় ডিএনসির পরিদর্শক বাপন সেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, গ্রেফতার পারভেজের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ফোরস্টার গ্রুপের দেশীয় অস্ত্র ও মাদকসহ ৬ সদস্য গ্রেফতার

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৭ ,মামলা ৫৭টি

» লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

» আবারও সাইদ খোকনকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

» পাকিস্তানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে লাল গালিচা সংবর্ধনা

» থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে যুবলীগের নেতা আটক

» মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

» ছয়টি মাদক মামলার আসামি ইয়াবাসহ আবারও গ্রেফতার

» দেশের বিভিন্ন এলাকায় পরপর দুইবার ভূমিকম্প অনুভূত

» বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছয়টি মাদক মামলার আসামি ইয়াবাসহ আবারও গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জে ছয়টি মাদক মামলার আসামি মো. পারভেজ হোসেন বিপ্লবকে (৩২) ইয়াবাসহ আবারও গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার বসতঘর থেকে ৪০টি ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার রাত ৯টার দিকে উপজেলার নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় ৪০ পিস ইয়াবাসহ পারভেজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ২৬(১) ধারায় ডিএনসির পরিদর্শক বাপন সেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, গ্রেফতার পারভেজের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com