হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান, তিন তেলবাহী জাহাজে আগুন

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে। প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। পাশাপাশি, নৌপথটিতে মাইন বিস্ফোরণের ঘটনায় তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার কথাও জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এসব ঘটনায় মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে তেহরান।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হরমুজ প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘লো-কস্ট আনম্যানড কমব্যাট অ্যাটাক সিস্টেম’ (লুকাস) ড্রোন ধ্বংস করেছে। তবে ড্রোনটি কী পরিস্থিতিতে বা কীভাবে ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি আইআরএনএ। অন্যদিকে, ইরানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

ড্রোন ভূপাতিতের ঘটনার পাশাপাশি হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংস্থাটি।

আইআরজিসির নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, ট্যাংকারগুলোর মধ্যে দুটি হরমুজ প্রণালির পূর্ব অংশে নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে তিনটি জাহাজে।

এসব ঘটনা প্রতিরোধে মার্কিন সামরিক বাহিনীর আকাশপথে নিরাপত্তাব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে আইআরজিসি। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ভিডিও ফুটেজ প্রকাশের ঘোষণাও দিয়েছে তারা।

এদিকে, ইরানের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্ধারিত নৌপথের বাইরে চলাচল না করতে জাহাজগুলোকে সতর্ক করেছে আইআরজিসির নৌবাহিনী। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নৌ চলাচলসংক্রান্ত সতর্কবার্তা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে তেহরান হুঁশিয়ারি দিয়েছিল, ইরানের কর্তৃপক্ষের নির্ধারিত পথ অনুসরণ না করা কিংবা অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

বিশ্বের জ্বালানি সরবরাহব্যবস্থায় হরমুজ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বড় একটি অংশ পরিবহনে এই নৌপথ ব্যবহৃত হয়। ফলে সেখানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা জবাবে আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায় তেহরান।

পরবর্তী সময়ে গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে হরমুজ প্রণালিতে অবাধে জাহাজ চলাচলের বিষয়টি নিয়ে দুই পক্ষের মতপার্থক্য থাকায় সমঝোতার বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। যুদ্ধ বন্ধে উদ্যোগ চলমান থাকলেও জুলাই থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সন্ত্রাসীদের নিয়ে মানুষ কঠোর অবস্থানে রয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’

» হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান, তিন তেলবাহী জাহাজে আগুন

» ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় হামলা: ড. ইউনূস

» আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

» আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

» বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

» ন্যাশনালিস্ট সাইবার ফোরামের পথচলা শুরু

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান, তিন তেলবাহী জাহাজে আগুন

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে। প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। পাশাপাশি, নৌপথটিতে মাইন বিস্ফোরণের ঘটনায় তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার কথাও জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এসব ঘটনায় মার্কিন সামরিক বাহিনীর আকাশপথের নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে তেহরান।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হরমুজ প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘লো-কস্ট আনম্যানড কমব্যাট অ্যাটাক সিস্টেম’ (লুকাস) ড্রোন ধ্বংস করেছে। তবে ড্রোনটি কী পরিস্থিতিতে বা কীভাবে ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি আইআরএনএ। অন্যদিকে, ইরানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

ড্রোন ভূপাতিতের ঘটনার পাশাপাশি হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংস্থাটি।

আইআরজিসির নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, ট্যাংকারগুলোর মধ্যে দুটি হরমুজ প্রণালির পূর্ব অংশে নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে তিনটি জাহাজে।

এসব ঘটনা প্রতিরোধে মার্কিন সামরিক বাহিনীর আকাশপথে নিরাপত্তাব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে আইআরজিসি। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ভিডিও ফুটেজ প্রকাশের ঘোষণাও দিয়েছে তারা।

এদিকে, ইরানের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্ধারিত নৌপথের বাইরে চলাচল না করতে জাহাজগুলোকে সতর্ক করেছে আইআরজিসির নৌবাহিনী। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নৌ চলাচলসংক্রান্ত সতর্কবার্তা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে তেহরান হুঁশিয়ারি দিয়েছিল, ইরানের কর্তৃপক্ষের নির্ধারিত পথ অনুসরণ না করা কিংবা অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

বিশ্বের জ্বালানি সরবরাহব্যবস্থায় হরমুজ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বড় একটি অংশ পরিবহনে এই নৌপথ ব্যবহৃত হয়। ফলে সেখানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা জবাবে আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায় তেহরান।

পরবর্তী সময়ে গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তবে হরমুজ প্রণালিতে অবাধে জাহাজ চলাচলের বিষয়টি নিয়ে দুই পক্ষের মতপার্থক্য থাকায় সমঝোতার বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়। যুদ্ধ বন্ধে উদ্যোগ চলমান থাকলেও জুলাই থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com