নিউ ইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক স্টেট সিনেটের ইতিহাসে প্রথম ফিলিস্তিনি এবং প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন আবেয় কাওয়াস। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট এই প্রার্থী প্রগতিশীল রাজনীতির ওপর ভর করে ৭৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত ৩ নভেম্বর নির্বাচনের রাতে কুইন্সের ‘বোহেমিয়া বিয়ার গার্ডেনে’ জড়ো হওয়া শত শত ‘ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা’ (ডিএসএ) সদস্যদের হর্ষধ্বনির মাঝে সোনালী ও লাল রঙের ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কারুকাজ বা তাতরিজ খচিত ব্লেজার পরে কাওয়াস চিৎকার করে বলেন, আপনারা সবাই মিলে নিউইয়র্ক সিনেটের ইতিহাসে প্রথম একজন ফিলিস্তিনিকে নির্বাচিত করেছেন।

৩৪ বছর বয়সী আবেয় কাওয়াস উত্তর-পশ্চিম কুইন্সের ডিস্ট্রিক্ট-১২ আসন থেকে জয়ী হয়েছেন। এলাকাটি নিউইয়র্ক সিটির অন্যতম বৃহৎ আরব অধ্যুষিত অঞ্চল, যেখানে প্রায় অর্ধেক বাসিন্দাই যুক্তরাষ্ট্রের বাইরে জন্মগ্রহণ করেছেন। রিপাবলিকান প্রার্থী হান খন তো-কে হারিয়ে কাওয়াসের এই জয় এবারের মধ্যবর্তী নির্বাচনে ফিলিস্তিনপন্থী ও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট প্রার্থীদের বৃহত্তর বিজয়ের ধারারই অংশ। যার মধ্যে মিশিগানে সিনেটর-নির্বাচিত আবদুল আল-সায়েদ এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে মেয়র-নির্বাচিত নিতিয়া রমনও রয়েছেন।

বিজয় ভাষণের পর ডিএসএ সংগঠক স্টাইলিয়ানোস ক্যারোলিডিস সমর্থকদের মনে করিয়ে দেন যে, কাওয়াস শুরুতে নির্বাচনে লড়তে একদমই রাজি ছিলেন না; ডিএসএ-কে তাকে ক্রমাগত অনুরোধ করে রাজি করাতে হয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি যখন অঙ্গরাজ্য আইনসভায় ছিলেন, তখন কাওয়াস তার সঙ্গে কাজ করেছিলেন, যে কারণে তার সাংগঠনিক দক্ষতা সম্পর্কে সবার জানা ছিল।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কাওয়াস জানান, ফিলিস্তিনের মুক্তির প্রতি তার অঙ্গীকারের সঙ্গে আপস না করে নির্বাচনে লড়া সম্ভব কি না, তা নিয়ে তিনি শুরুতে সন্দিহান ছিলেন। তবে রাজনৈতিক পরিবেশ বদলে যাওয়ায় তিনি শেষ পর্যন্ত প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, মনে হয়েছিল ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়ে নির্বাচনে লড়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

কাওয়াসের বাবা-মা ফিলিস্তিনে গণবিতাড়নের সময় নিজ ভূমি থেকে উচ্ছেদ হয়েছিলেন, তার বাবা ১৯৪৮ সালে এবং মা ১৯৬৭ সালে বাস্তুচ্যুত হন।

জোহরান মামদানি ও ডিএসএ-এর সমর্থনে কাওয়াসের প্রচারণায় এক হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক কাজ করেছেন। তারা সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা ও গণপরিবহনের পাশাপাশি ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান। কাওয়াস উল্লেখ করেন, মামদানিকে একসময় সতর্ক করা হয়েছিল যে ফিলিস্তিনকে সমর্থন করলে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে, কিন্তু উল্টো এই অবস্থানই তাকে ভোটারদের আস্থা অর্জনে সাহায্য করেছে। এই বিষয়টি তাকে রাজনীতিতে আসার সাহস জুগিয়েছে।

তবে নির্বাচনী রাজনীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পরিবর্তন করা সম্ভব কি না, তা নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী সামি সুলাইমান। কাওয়াস নিজেও স্বীকার করেছেন যে আইনসভায় তারা এখনো সংখ্যালঘু হওয়ায় অনেক কিছুই শীর্ষ নেতাদের রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

» ন্যাশনালিস্ট সাইবার ফোরামের পথচলা শুরু

» নিউ ইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস

» আগামী জুনে বেলজিয়াম যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

» প্যারিস হয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন খলিলুর রহমান

» প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ

» ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: রয়টার্সকে শামা ওবায়েদ

» স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন

» বিদেশে বসে যারা দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন, তাদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিউ ইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক স্টেট সিনেটের ইতিহাসে প্রথম ফিলিস্তিনি এবং প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন আবেয় কাওয়াস। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট এই প্রার্থী প্রগতিশীল রাজনীতির ওপর ভর করে ৭৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত ৩ নভেম্বর নির্বাচনের রাতে কুইন্সের ‘বোহেমিয়া বিয়ার গার্ডেনে’ জড়ো হওয়া শত শত ‘ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা’ (ডিএসএ) সদস্যদের হর্ষধ্বনির মাঝে সোনালী ও লাল রঙের ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কারুকাজ বা তাতরিজ খচিত ব্লেজার পরে কাওয়াস চিৎকার করে বলেন, আপনারা সবাই মিলে নিউইয়র্ক সিনেটের ইতিহাসে প্রথম একজন ফিলিস্তিনিকে নির্বাচিত করেছেন।

৩৪ বছর বয়সী আবেয় কাওয়াস উত্তর-পশ্চিম কুইন্সের ডিস্ট্রিক্ট-১২ আসন থেকে জয়ী হয়েছেন। এলাকাটি নিউইয়র্ক সিটির অন্যতম বৃহৎ আরব অধ্যুষিত অঞ্চল, যেখানে প্রায় অর্ধেক বাসিন্দাই যুক্তরাষ্ট্রের বাইরে জন্মগ্রহণ করেছেন। রিপাবলিকান প্রার্থী হান খন তো-কে হারিয়ে কাওয়াসের এই জয় এবারের মধ্যবর্তী নির্বাচনে ফিলিস্তিনপন্থী ও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট প্রার্থীদের বৃহত্তর বিজয়ের ধারারই অংশ। যার মধ্যে মিশিগানে সিনেটর-নির্বাচিত আবদুল আল-সায়েদ এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে মেয়র-নির্বাচিত নিতিয়া রমনও রয়েছেন।

বিজয় ভাষণের পর ডিএসএ সংগঠক স্টাইলিয়ানোস ক্যারোলিডিস সমর্থকদের মনে করিয়ে দেন যে, কাওয়াস শুরুতে নির্বাচনে লড়তে একদমই রাজি ছিলেন না; ডিএসএ-কে তাকে ক্রমাগত অনুরোধ করে রাজি করাতে হয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি যখন অঙ্গরাজ্য আইনসভায় ছিলেন, তখন কাওয়াস তার সঙ্গে কাজ করেছিলেন, যে কারণে তার সাংগঠনিক দক্ষতা সম্পর্কে সবার জানা ছিল।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে কাওয়াস জানান, ফিলিস্তিনের মুক্তির প্রতি তার অঙ্গীকারের সঙ্গে আপস না করে নির্বাচনে লড়া সম্ভব কি না, তা নিয়ে তিনি শুরুতে সন্দিহান ছিলেন। তবে রাজনৈতিক পরিবেশ বদলে যাওয়ায় তিনি শেষ পর্যন্ত প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, মনে হয়েছিল ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়ে নির্বাচনে লড়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

কাওয়াসের বাবা-মা ফিলিস্তিনে গণবিতাড়নের সময় নিজ ভূমি থেকে উচ্ছেদ হয়েছিলেন, তার বাবা ১৯৪৮ সালে এবং মা ১৯৬৭ সালে বাস্তুচ্যুত হন।

জোহরান মামদানি ও ডিএসএ-এর সমর্থনে কাওয়াসের প্রচারণায় এক হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক কাজ করেছেন। তারা সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা ও গণপরিবহনের পাশাপাশি ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান। কাওয়াস উল্লেখ করেন, মামদানিকে একসময় সতর্ক করা হয়েছিল যে ফিলিস্তিনকে সমর্থন করলে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে, কিন্তু উল্টো এই অবস্থানই তাকে ভোটারদের আস্থা অর্জনে সাহায্য করেছে। এই বিষয়টি তাকে রাজনীতিতে আসার সাহস জুগিয়েছে।

তবে নির্বাচনী রাজনীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পরিবর্তন করা সম্ভব কি না, তা নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী সামি সুলাইমান। কাওয়াস নিজেও স্বীকার করেছেন যে আইনসভায় তারা এখনো সংখ্যালঘু হওয়ায় অনেক কিছুই শীর্ষ নেতাদের রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com