বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে ভারত: নিপুণ রায়

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : তিনি অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটিয়ে এর দায় বিএনপি, জামায়াত ও এনসিপির ওপর চাপানোর অপচেষ্টা হতে পারে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি পাড়া-মহল্লায় নিরাপত্তা পাহারা জোরদার করার আহ্বান জানান তিনি।

হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নিপুণ রায় চৌধুরী।

সোমবার (২৩ নভেম্বর) সকালে চুনকুটিয়া এলাকায় আয়োজিত এ সমাবেশে হিন্দু সম্প্রদায়ের কয়েক শতাধিক নারী-পুরুষসহ বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ তুলে নিন্দা জানান তিনি।

নিপুণ রায় চৌধুরী বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো বিদেশি শক্তি হস্তক্ষেপ কিংবা আধিপত্য বিস্তারের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। কোনো দেশের প্রভুত্ব বাংলাদেশ মেনে নেবে না।

তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’—এই নীতিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনা করছেন। তার নেতৃত্বে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা সন্ত্রাস ও সহিংসতা চালাবে, তাদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আ.লীগের চার নেতা পেট্রাপোলে কীভাবে বৈঠক করেন, ভারতকে প্রশ্ন রিজভীর

» এখনের এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে না বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: হাসনাত

» রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম

» বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে ভারত: নিপুণ রায়

» জামালপুরে  গাঁজাসহ  মাদক কারবারী আটক

» বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন

» শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনে পিয়ারসনের ‘প্রিন্সিপাল নেটওয়ার্ক মিট ২০২৬’ অনুষ্ঠিত

» ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস

» বাংলাদেশ ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ল’ ফেস্ট সমাপ্ত

» ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে ভারত: নিপুণ রায়

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : তিনি অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটিয়ে এর দায় বিএনপি, জামায়াত ও এনসিপির ওপর চাপানোর অপচেষ্টা হতে পারে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি পাড়া-মহল্লায় নিরাপত্তা পাহারা জোরদার করার আহ্বান জানান তিনি।

হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নিপুণ রায় চৌধুরী।

সোমবার (২৩ নভেম্বর) সকালে চুনকুটিয়া এলাকায় আয়োজিত এ সমাবেশে হিন্দু সম্প্রদায়ের কয়েক শতাধিক নারী-পুরুষসহ বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ তুলে নিন্দা জানান তিনি।

নিপুণ রায় চৌধুরী বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো বিদেশি শক্তি হস্তক্ষেপ কিংবা আধিপত্য বিস্তারের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। কোনো দেশের প্রভুত্ব বাংলাদেশ মেনে নেবে না।

তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’—এই নীতিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ পরিচালনা করছেন। তার নেতৃত্বে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা সন্ত্রাস ও সহিংসতা চালাবে, তাদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com