ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : নাশকতার পরিকল্পনায় জড়িত থাকায় অভিযোগে নড়াইল জেলা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মিরপুর মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকায় গ্রেফতার করা হয়েছে।








