রূপগঞ্জেবকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তাঁরা।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার হাটাবো এলাকায় অবস্থিত আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর গ্যাস সংকটের অজুহাতে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে। পরে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এ সময় শ্রমিকদের তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। একের পর এক তারিখ দিয়েও কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে তাঁরা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন। এ সময় প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী গাড়ি নিয়ে প্রতিষ্ঠানে প্রবেশের সময় শ্রমিকরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, চাকরি হারিয়ে এমনিতেই তাঁরা বিপাকে পড়েছেন। তার ওপর কয়েক মাসের বেতন বকেয়া থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাঁদের একটাই দাবি, দ্রুত পাওনা বেতন বুঝিয়ে দিতে হবে।

এসময় শ্রমিকরা সড়কে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করার আশ্বাস দেন।

এদিকে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী অফিসে প্রবেশের সময় বিক্ষুব্ধ শ্রমিকরা তাঁকে আটকে বকেয়া বেতনের বিষয়ে জবাবদিহি চান এবং লাঞ্ছিত করেন। এ সময় তিনি বলেন, অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো আসেননি। তাঁরা এলে যোগাযোগ করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।

তবে দ্রুত বকেয়া বেতন পরিশোধ না করা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শ্রমিকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» উত্তরাধিকারের শূন্যতা: পারিবারিক সাম্রাজ্য ছেড়ে কেন বিদেশমুখী নতুন প্রজন্ম?

» টরন্টোতে অনুষ্ঠিত হলো আইএসবিএম কনভেনশন ২০২৬

» চবির হলে মাদক সেবনের অভিযোগ, আটক ৮

» পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী

» রূপগঞ্জেবকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

» চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯ ,মামলা ৩২টি

» পাগলা মসজিদের তহবিলে জমা ১৩৩ কোটি টাকা

» সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে রাসপূর্ণিমার পুণ্যস্নান

» অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রূপগঞ্জেবকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তাঁরা।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার হাটাবো এলাকায় অবস্থিত আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, গত ২৩ সেপ্টেম্বর গ্যাস সংকটের অজুহাতে প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে। পরে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এ সময় শ্রমিকদের তিন থেকে চার মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। একের পর এক তারিখ দিয়েও কর্তৃপক্ষ বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে তাঁরা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেন। এ সময় প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী গাড়ি নিয়ে প্রতিষ্ঠানে প্রবেশের সময় শ্রমিকরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, চাকরি হারিয়ে এমনিতেই তাঁরা বিপাকে পড়েছেন। তার ওপর কয়েক মাসের বেতন বকেয়া থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাঁদের একটাই দাবি, দ্রুত পাওনা বেতন বুঝিয়ে দিতে হবে।

এসময় শ্রমিকরা সড়কে গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করার আশ্বাস দেন।

এদিকে প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেশিনারি) জুলফিকার আলী অফিসে প্রবেশের সময় বিক্ষুব্ধ শ্রমিকরা তাঁকে আটকে বকেয়া বেতনের বিষয়ে জবাবদিহি চান এবং লাঞ্ছিত করেন। এ সময় তিনি বলেন, অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো আসেননি। তাঁরা এলে যোগাযোগ করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে।

তবে দ্রুত বকেয়া বেতন পরিশোধ না করা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শ্রমিকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com