সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে রাসপূর্ণিমার পুণ্যস্নান

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সুন্দরবনের সাগরপাড়ে শরণখোলা রেঞ্জের দুবলার চরে আগামীকাল রবিবার থেকে শুরু হবে তিন দিনব্যাপী রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নান। আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন। তবে এবারও হচ্ছে না ঐতিহ্যবাহী রাসমেলা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাসপূর্ণিমার পুণ্যতিথিতে সাগরের লোনাজলে স্নান করলে পাপমোচন ও মঙ্গল লাভ হয়। শতবর্ষের বেশি সময় ধরে দুবলার চরে এই ধর্মীয় আয়োজন হয়ে আসছে। ১৯২৩ সালে সাধু হরিভজন রাসপূর্ণিমার ভোরে সাগরের জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা করেন।

বন বিভাগ জানিয়েছে, এবার শুধু সনাতন ধর্মাবলম্বীরাই রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে অংশ নিতে পারবেন। সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার কথা বিবেচনায় ২০২১ সাল থেকে ঐতিহ্যবাহী রাসমেলা বন্ধ রয়েছে। এবারও মেলার আয়োজন করা হচ্ছে না।

পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সুন্দরবন বিভাগ পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে। এসব পথে পুণ্যার্থীদের নিরাপত্তা এবং সুন্দরবনের প্রাণপ্রকৃতি সুরক্ষায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, রাসপূর্ণিমার পুণ্যস্নানে অংশ নিতে আবেদন করা সব পুণ্যার্থীকে দুবলার চরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে নির্ধারিত পাঁচটি নৌপথ ব্যবহারসহ বন বিভাগের সব নির্দেশনা মেনে চলতে হবে।

তিনি আরও জানান, পুণ্যার্থীদের নৌযানগুলো দিনের বেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে দলবদ্ধভাবে যাতায়াত করবে। নির্ধারিত চেকপোস্ট ছাড়া বনের অন্য কোথাও লঞ্চ, ট্রলার বা নৌকা থামানো যাবে না। প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখতে হবে। নৌযানে স্টিকার ও সিরিয়াল নম্বরের পাশাপাশি পুণ্যার্থীর সংখ্যা উল্লেখ করা হয়েছে। সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে দেওয়া হয়েছে নির্দিষ্ট টোকেন। তাঁদের সঙ্গে জাতীয় পরিচয়পত্র রাখাও বাধ্যতামূলক।

এ ছাড়া বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল, করাতসহ কোনো অবৈধ সরঞ্জাম বহন করা যাবে না। এসব সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বন কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রূপগঞ্জেবকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

» চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯ ,মামলা ৩২টি

» পাগলা মসজিদের তহবিলে জমা ১৩৩ কোটি টাকা

» সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে রাসপূর্ণিমার পুণ্যস্নান

» অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে

» পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা

» যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» রাজের সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে নিয়ে কী বলেছিলেন মিমি?

» ‘মাতৃভূমি’-র সেটে রাঁধুনি হয়ে উঠলেন সালমান খান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে রাসপূর্ণিমার পুণ্যস্নান

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সুন্দরবনের সাগরপাড়ে শরণখোলা রেঞ্জের দুবলার চরে আগামীকাল রবিবার থেকে শুরু হবে তিন দিনব্যাপী রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নান। আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন। তবে এবারও হচ্ছে না ঐতিহ্যবাহী রাসমেলা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাসপূর্ণিমার পুণ্যতিথিতে সাগরের লোনাজলে স্নান করলে পাপমোচন ও মঙ্গল লাভ হয়। শতবর্ষের বেশি সময় ধরে দুবলার চরে এই ধর্মীয় আয়োজন হয়ে আসছে। ১৯২৩ সালে সাধু হরিভজন রাসপূর্ণিমার ভোরে সাগরের জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা করেন।

বন বিভাগ জানিয়েছে, এবার শুধু সনাতন ধর্মাবলম্বীরাই রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে অংশ নিতে পারবেন। সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার কথা বিবেচনায় ২০২১ সাল থেকে ঐতিহ্যবাহী রাসমেলা বন্ধ রয়েছে। এবারও মেলার আয়োজন করা হচ্ছে না।

পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সুন্দরবন বিভাগ পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে। এসব পথে পুণ্যার্থীদের নিরাপত্তা এবং সুন্দরবনের প্রাণপ্রকৃতি সুরক্ষায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, রাসপূর্ণিমার পুণ্যস্নানে অংশ নিতে আবেদন করা সব পুণ্যার্থীকে দুবলার চরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে নির্ধারিত পাঁচটি নৌপথ ব্যবহারসহ বন বিভাগের সব নির্দেশনা মেনে চলতে হবে।

তিনি আরও জানান, পুণ্যার্থীদের নৌযানগুলো দিনের বেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে দলবদ্ধভাবে যাতায়াত করবে। নির্ধারিত চেকপোস্ট ছাড়া বনের অন্য কোথাও লঞ্চ, ট্রলার বা নৌকা থামানো যাবে না। প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখতে হবে। নৌযানে স্টিকার ও সিরিয়াল নম্বরের পাশাপাশি পুণ্যার্থীর সংখ্যা উল্লেখ করা হয়েছে। সুন্দরবনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে দেওয়া হয়েছে নির্দিষ্ট টোকেন। তাঁদের সঙ্গে জাতীয় পরিচয়পত্র রাখাও বাধ্যতামূলক।

এ ছাড়া বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল, করাতসহ কোনো অবৈধ সরঞ্জাম বহন করা যাবে না। এসব সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বন কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com