ওয়েলিংটনে কিউইদের ওপর ছড়ি ঘোরাচ্ছে ভারত

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ওয়েলিংটনে নিউজিল্যান্ডের ওপর ছড়ি ঘোরাচ্ছে ভারত। লোকেশ রাহুলের সেঞ্চুরির সঙ্গে চারজনের ফিফটিতে বড় লিডের আশা জাগিয়ে তুলেছে সফরকারীরা। তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৬ রান। এরই মধ্যে ১১৮ রানে এগিয়ে গেছে তারা। দলকে বড় লিড এনে দেওয়ার পথে ১৩৬ রানের চমৎকার ইনিংস খেলেন রাহুল। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি অধিনায়ক শুবমান গিল।

আগের দিনের ১ উইকেটে ১৫৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ভারত। দ্বিতীয় উইকেট জুটিতে রাহুল ও দেবদূত পাডিক্কাল মিলে ১৬৫ রানের দৃঢ় জুটি গড়ে কিউই বোলারদের ওপর চাপ তৈরি করেন। লাঞ্চের পর ২০৭ বলে ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল।

এই শতকের মাধ্যমে ভারতের প্রথম ওপেনার হিসেবে ‘সেনা’ (SENA- দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোর সবকটিতে টেস্ট সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি। এশিয়ান ওপেনারদের মধ্যে তার আগে এই কীর্তি আছে শুধু পাকিস্তানের সাঈদ আনোয়ারের।

পাশাপাশি ৫০ বছর পর নিউ জিল্যান্ডে নিজের প্রথম টেস্ট ইনিংসে সেঞ্চুরি করা তৃতীয় ভারতীয় ব্যাটারও হয়েছেন রাহুল। এর আগে ১৯৭৬ সালে সুনীল গাভাস্কার ও সুরিন্দর অমরনাথ এই কীর্তি গড়েছিলেন।

চা বিরতির পর ১৭৫ বলে ৮০ রান করা পাডিক্কালকে বোল্ড করে জুটি ভাঙেন কাইল জেমিসন। এরপর নাথান স্মিথের বলে স্টাম্পড হয়ে ফেরেন ১৩৬ রানের ইনিংস খেলা রাহুল। তবে অন্যপ্রান্ত আগলে রাখেন গিল।

চোট কাটিয়ে ফেরা উইকেটকিপার-ব্যাটার রিশাভ পান্ত শুরুতে ধীরগতিতে খেললেও পরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন। প্রথম ৩৭ বলে ১৫ রান করা পান্ত, পরের ১৮ বলে করেন ৩৭ রান। মাত্র ৫৫ বলে টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফসেঞ্চুরি তুলে নেন তিনি।

অধিনায়ক শুভমান গিল ৬৬ বলে ফিফটি স্পর্শ করে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ১২৫তম ওভারের চতুর্থ বলে জ্যাকব ডাফির ডেলিভারিতে বোল্ড হয়ে যান ৯৮ রানে। দিন শেষে পান্ত ফিফটি পেরিয়ে ৫৫ রানে অপরাজিত রয়েছেন।

ভারতের প্রথম পাঁচ ব্যাটারের সবাই ফিফটি করেছেন। নিজেদের টেস্ট ইতিহাসে এ নিয়ে পঞ্চমবার এই কীর্তি গড়েছে তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে

» পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা

» যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» রাজের সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে নিয়ে কী বলেছিলেন মিমি?

» ‘মাতৃভূমি’-র সেটে রাঁধুনি হয়ে উঠলেন সালমান খান

» ওয়েলিংটনে কিউইদের ওপর ছড়ি ঘোরাচ্ছে ভারত

» ‘অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার : মীর শাহে আলম

» পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন ট্রাম্পের, জেলেনস্কি বললেন ‘তিনি একজন খুনি’

» যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা

» সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ওয়েলিংটনে কিউইদের ওপর ছড়ি ঘোরাচ্ছে ভারত

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ওয়েলিংটনে নিউজিল্যান্ডের ওপর ছড়ি ঘোরাচ্ছে ভারত। লোকেশ রাহুলের সেঞ্চুরির সঙ্গে চারজনের ফিফটিতে বড় লিডের আশা জাগিয়ে তুলেছে সফরকারীরা। তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৬ রান। এরই মধ্যে ১১৮ রানে এগিয়ে গেছে তারা। দলকে বড় লিড এনে দেওয়ার পথে ১৩৬ রানের চমৎকার ইনিংস খেলেন রাহুল। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি অধিনায়ক শুবমান গিল।

আগের দিনের ১ উইকেটে ১৫৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ভারত। দ্বিতীয় উইকেট জুটিতে রাহুল ও দেবদূত পাডিক্কাল মিলে ১৬৫ রানের দৃঢ় জুটি গড়ে কিউই বোলারদের ওপর চাপ তৈরি করেন। লাঞ্চের পর ২০৭ বলে ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল।

এই শতকের মাধ্যমে ভারতের প্রথম ওপেনার হিসেবে ‘সেনা’ (SENA- দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোর সবকটিতে টেস্ট সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি। এশিয়ান ওপেনারদের মধ্যে তার আগে এই কীর্তি আছে শুধু পাকিস্তানের সাঈদ আনোয়ারের।

পাশাপাশি ৫০ বছর পর নিউ জিল্যান্ডে নিজের প্রথম টেস্ট ইনিংসে সেঞ্চুরি করা তৃতীয় ভারতীয় ব্যাটারও হয়েছেন রাহুল। এর আগে ১৯৭৬ সালে সুনীল গাভাস্কার ও সুরিন্দর অমরনাথ এই কীর্তি গড়েছিলেন।

চা বিরতির পর ১৭৫ বলে ৮০ রান করা পাডিক্কালকে বোল্ড করে জুটি ভাঙেন কাইল জেমিসন। এরপর নাথান স্মিথের বলে স্টাম্পড হয়ে ফেরেন ১৩৬ রানের ইনিংস খেলা রাহুল। তবে অন্যপ্রান্ত আগলে রাখেন গিল।

চোট কাটিয়ে ফেরা উইকেটকিপার-ব্যাটার রিশাভ পান্ত শুরুতে ধীরগতিতে খেললেও পরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন। প্রথম ৩৭ বলে ১৫ রান করা পান্ত, পরের ১৮ বলে করেন ৩৭ রান। মাত্র ৫৫ বলে টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফসেঞ্চুরি তুলে নেন তিনি।

অধিনায়ক শুভমান গিল ৬৬ বলে ফিফটি স্পর্শ করে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ১২৫তম ওভারের চতুর্থ বলে জ্যাকব ডাফির ডেলিভারিতে বোল্ড হয়ে যান ৯৮ রানে। দিন শেষে পান্ত ফিফটি পেরিয়ে ৫৫ রানে অপরাজিত রয়েছেন।

ভারতের প্রথম পাঁচ ব্যাটারের সবাই ফিফটি করেছেন। নিজেদের টেস্ট ইতিহাসে এ নিয়ে পঞ্চমবার এই কীর্তি গড়েছে তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com