আ.লীগ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না: জামায়াত নেতা আজহারুল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। জনগণ তাদের প্রতি ক্ষুব্ধ। এদেশের কিশোর-দামালরা ফ্যাসিবাদের দুঃস্বপ্ন চুরমার করে দেবে।

শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে জামায়াতের ইসলামীর মোহাম্মদপুর পূর্ব থানা আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এটিএম আজহার বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের কর্মঠ হওয়ার বিকল্প নেই। সব কাজের ক্ষেত্রে বিবেকের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। খোদা-ভীরুতার সর্বোচ্চ নজীর স্থাপন করতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আনিসুর রহমানে সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসা ও মহানগরী সেক্রেটারি ড. রেজাউল করিম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী ছাত্র ও যুব ফেডারেশনের (ইফসু) মহাসচিব ও ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের সেক্রেটারি মোস্তফা ফয়সল পারভেজ, মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান প্রমুখ।

শিক্ষাশিবিরে দারসুল কোরআন পেশ করেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. আব্দুস সামাদ। এছাড়াও থানা ও ওয়ার্ডের নেতারা এই শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» লীগ রুখতে না পারলে সরকারের পদত্যাগ করা উচিত: শিবির সভাপতি

» অস্ট্রেলিয়া পৌঁছেছেন জামায়াত আমির

» দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

» ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» গোপালগঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সহযোগিতা চাইলেন আইজিপি

» ‘প্রধানমন্ত্রীর কাছে রাজনীতির শক্তি ক্ষমতার আড়ম্বর নয়, গণমানুষের সমর্থন’: মাহদী আমিন

» সরকার ব্যর্থ হলে ফ্যাসিবাদ ঠেকাবে ১১ দলীয় ঐক্য: মামুনুল হক

» আ.লীগ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না: জামায়াত নেতা আজহারুল

» যারা আ. লীগের গুণগান গায়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে: ডিএসসিসি প্রশাসক

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আ.লীগ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না: জামায়াত নেতা আজহারুল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। জনগণ তাদের প্রতি ক্ষুব্ধ। এদেশের কিশোর-দামালরা ফ্যাসিবাদের দুঃস্বপ্ন চুরমার করে দেবে।

শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে জামায়াতের ইসলামীর মোহাম্মদপুর পূর্ব থানা আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এটিএম আজহার বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের কর্মঠ হওয়ার বিকল্প নেই। সব কাজের ক্ষেত্রে বিবেকের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। খোদা-ভীরুতার সর্বোচ্চ নজীর স্থাপন করতে হবে।

ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আনিসুর রহমানে সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসা ও মহানগরী সেক্রেটারি ড. রেজাউল করিম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী ছাত্র ও যুব ফেডারেশনের (ইফসু) মহাসচিব ও ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের সেক্রেটারি মোস্তফা ফয়সল পারভেজ, মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান প্রমুখ।

শিক্ষাশিবিরে দারসুল কোরআন পেশ করেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. আব্দুস সামাদ। এছাড়াও থানা ও ওয়ার্ডের নেতারা এই শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com