তারেক রহমানের সাহস, সততা, বিনয় ও নেতৃত্বে মুগ্ধ রাষ্ট্রদূত, জানালেন জন্মদিনের শুভেচ্ছা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সাহস, সততা, বিনয় ও নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেওয়া শুভেচ্ছাবার্তায় তিনি বলেছেন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের নেতৃত্বের প্রতি সমগ্র জাতির আস্থা রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন মুশফিকুল ফজল আনসারী।

শুভেচ্ছাবার্তায় তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, মাননীয় প্রধানমন্ত্রী! আপনার জীবনের এই গুরুত্বপূর্ণ বাঁকে ও জাতির পথচলার এই নবদিগন্তে আন্তরিক শুভেচ্ছা। গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপনার সাহস, সততা ও নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখে সমগ্র জাতি আপনার পাশে।’

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি আরও লেখেন, ‘এগিয়ে চলুন দেশ গড়ার অপ্রতিরোধ্য শক্তি নিয়ে, যেমনটা আপনাকেই মানায়।’ একই সঙ্গে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মহান রাব্বুল আলামিনের অপার অনুগ্রহ কামনা করেন তিনি।

পোস্টের পুনশ্চ অংশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত স্বভাব ও তার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতার অভিজ্ঞতাও তুলে ধরেন মুশফিকুল ফজল আনসারী।

তিনি লেখেন, ‘আমার দেখা একজন বিনয়ী ও নিরহঙ্কারী মানুষ, প্রধানমন্ত্রী তারেক রহমান।’ তার ভাষ্য, তারেক রহমানের উদার ও সাবলীল স্বভাবের সুযোগ নেওয়ার চেষ্টা কেউ কেউ করলেও শেষ পর্যন্ত তিনি মানুষ চিনে নিতে সক্ষম।

ব্যক্তিগত আলাপচারিতায় তারেক রহমানের যুক্তি ও বিচক্ষণতার পাশাপাশি আন্তরিকতা ও সৌহার্দ্য অনুভব করেছেন বলেও উল্লেখ করেন এই রাষ্ট্রদূত। বিভিন্ন বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি নিঃসংকোচে প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছেন বলে জানান তিনি।

মুশফিকুল ফজল আনসারী আরও লেখেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো তারেক রহমানও তার ব্যক্তিগত অর্জনে খুশি হন বলে তিনি জানেন। এর উদাহরণ হিসেবে ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগের সময় তারেক রহমানের সন্তুষ্টির কথা উল্লেখ করেন।

ওই সময় তাকে শুভকামনা জানানোর কিছু মুহূর্তের ছবিও পোস্টের সঙ্গে যুক্ত করেছেন মুশফিকুল ফজল আনসারী।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রোহিঙ্গা গণহত্যায় আইসিজের রায় চূড়ান্ত, আপিলের সুযোগ নেই: হুমায়ুন কবির

» নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ

» একের পর এক হুমকি, নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি

» নিষিদ্ধ আওয়ামী লীগ একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন: মীর শাহে আলম

» তারেক রহমানের সাহস, সততা, বিনয় ও নেতৃত্বে মুগ্ধ রাষ্ট্রদূত, জানালেন জন্মদিনের শুভেচ্ছা

» টমেটোর দোলমা তৈরির রেসিপি

» অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী আটক

» ব্রয়লার ১৫৫ টাকায় মিললেও গরু-খাসিতে চড়া বাজার

» প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

» আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তারেক রহমানের সাহস, সততা, বিনয় ও নেতৃত্বে মুগ্ধ রাষ্ট্রদূত, জানালেন জন্মদিনের শুভেচ্ছা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সাহস, সততা, বিনয় ও নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেওয়া শুভেচ্ছাবার্তায় তিনি বলেছেন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের নেতৃত্বের প্রতি সমগ্র জাতির আস্থা রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন মুশফিকুল ফজল আনসারী।

শুভেচ্ছাবার্তায় তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, মাননীয় প্রধানমন্ত্রী! আপনার জীবনের এই গুরুত্বপূর্ণ বাঁকে ও জাতির পথচলার এই নবদিগন্তে আন্তরিক শুভেচ্ছা। গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপনার সাহস, সততা ও নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রেখে সমগ্র জাতি আপনার পাশে।’

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি আরও লেখেন, ‘এগিয়ে চলুন দেশ গড়ার অপ্রতিরোধ্য শক্তি নিয়ে, যেমনটা আপনাকেই মানায়।’ একই সঙ্গে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মহান রাব্বুল আলামিনের অপার অনুগ্রহ কামনা করেন তিনি।

পোস্টের পুনশ্চ অংশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত স্বভাব ও তার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতার অভিজ্ঞতাও তুলে ধরেন মুশফিকুল ফজল আনসারী।

তিনি লেখেন, ‘আমার দেখা একজন বিনয়ী ও নিরহঙ্কারী মানুষ, প্রধানমন্ত্রী তারেক রহমান।’ তার ভাষ্য, তারেক রহমানের উদার ও সাবলীল স্বভাবের সুযোগ নেওয়ার চেষ্টা কেউ কেউ করলেও শেষ পর্যন্ত তিনি মানুষ চিনে নিতে সক্ষম।

ব্যক্তিগত আলাপচারিতায় তারেক রহমানের যুক্তি ও বিচক্ষণতার পাশাপাশি আন্তরিকতা ও সৌহার্দ্য অনুভব করেছেন বলেও উল্লেখ করেন এই রাষ্ট্রদূত। বিভিন্ন বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি নিঃসংকোচে প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছেন বলে জানান তিনি।

মুশফিকুল ফজল আনসারী আরও লেখেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো তারেক রহমানও তার ব্যক্তিগত অর্জনে খুশি হন বলে তিনি জানেন। এর উদাহরণ হিসেবে ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগের সময় তারেক রহমানের সন্তুষ্টির কথা উল্লেখ করেন।

ওই সময় তাকে শুভকামনা জানানোর কিছু মুহূর্তের ছবিও পোস্টের সঙ্গে যুক্ত করেছেন মুশফিকুল ফজল আনসারী।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com