উনি (শেখ হাসিনা) নিজের দলের লাশ চান আর সেই লাশ ব্যবহার করে সরকার পতনের পরিকল্পনা : সোহেল তাজ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন। নিজের দলের লাশ চান তিনি।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই বিষয়ে কথা বলেন তিনি। সোহেল তাজ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী নিজের দলের লাশ চান- আর সেই লাশ ব্যবহার করে দেশে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন তিনি।’

সোহেল তাজ লিখেন, ‘পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী তার প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে কবর দিয়ে, লুটপাট করে এবং গণহত্যা চালিয়ে দেশটাকে ধ্বংস করেছেন।’

তার ভাষায়, ‘ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন শেখ হাসিনা, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন।’

সোহেল তাজের দাবি, ‘উনি (শেখ হাসিনা) সম্প্রতি বলেছেন যে তার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না, আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ-তিনি চান নিজের দলের লাশ। এ জন্যই তিনি উসকানিমূলক কর্মসূচি দিচ্ছেন, যাতে কিছু মানুষ মারা যায়। আর তা নিজের দলের লাশ হলে সেটাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন।

সবশেষে সোহেল তাজ লিখেন, ‘এটাই একজন “সাইকোপ্যাথ”-এর চরিত্র; নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

» ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি

» আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না: প্রতিমন্ত্রী আমিনুল হক

» মার্কিন অবরোধের বিরুদ্ধে ইরানের নতুন হুঁশিয়ারি

» মালদ্বীপের সাথে বাংলাদেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে : স্পিকার

» ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতে জুবাইদা রহমানের আহ্বান

» কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

» বায়তুল মোকাররমের সেই খতিবের ৫ দিনের রিমান্ড আবেদন

» পাবনায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে আগুন

» প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে বললেও সেই রায়কে তোয়াক্কা করেননি : শিবির সভাপতি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

উনি (শেখ হাসিনা) নিজের দলের লাশ চান আর সেই লাশ ব্যবহার করে সরকার পতনের পরিকল্পনা : সোহেল তাজ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন। নিজের দলের লাশ চান তিনি।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই বিষয়ে কথা বলেন তিনি। সোহেল তাজ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী নিজের দলের লাশ চান- আর সেই লাশ ব্যবহার করে দেশে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন তিনি।’

সোহেল তাজ লিখেন, ‘পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী তার প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে কবর দিয়ে, লুটপাট করে এবং গণহত্যা চালিয়ে দেশটাকে ধ্বংস করেছেন।’

তার ভাষায়, ‘ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন শেখ হাসিনা, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন।’

সোহেল তাজের দাবি, ‘উনি (শেখ হাসিনা) সম্প্রতি বলেছেন যে তার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না, আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ-তিনি চান নিজের দলের লাশ। এ জন্যই তিনি উসকানিমূলক কর্মসূচি দিচ্ছেন, যাতে কিছু মানুষ মারা যায়। আর তা নিজের দলের লাশ হলে সেটাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন।

সবশেষে সোহেল তাজ লিখেন, ‘এটাই একজন “সাইকোপ্যাথ”-এর চরিত্র; নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com