ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কৃষক লীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে রাশেদ খাঁনের পাশে থাকা একজনকে বলতে শোনা যায়, ‘ঢাকা জেলার উত্তরের কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক।’
তখন আটক ব্যক্তি বলেন, ‘ভাই আমি বিএনপি করি, আমি জীবনে আওয়ামী লীগ করি নাই।’
এসময় রাশেদ খাঁনসহ উপস্থিত জনতা তাকে ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন।








