গোপালগঞ্জে যেসব ঘটনা ঘটছে, তা পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে : রাকিব

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর সহিংসতা ও নাশকতার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, বিচারের রায় কার্যকর হওয়ার আগে সন্ত্রাসীরা যদি কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, তবে ছাত্রদল আজ থেকে তাদের ভাষায়ই জবাব দেবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।

সমাবেশে ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, বিগত দিনে গণহত্যার পরও নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ আজ পর্যন্ত ছাত্রসমাজের কাছে ক্ষমা প্রার্থনা করেনি। উপরন্তু, সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীদের ওপর ককটেল নিক্ষেপের সরাসরি নির্দেশনা দেওয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত ১৫টি বছর পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে এবং সন্ত্রাসী ছাত্রলীগ-যুবলীগের অস্ত্রের মুখোমুখি হয়ে রাজপথে ছিল। আজ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে সকল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের পাশে অবস্থান নিয়েছে ছাত্রদল। সন্ত্রাসীরা যে ভাষায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইবে, আজ থেকে ছাত্রদলও তাদের ভাষায় জবাব দেবে।

বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং প্রতিবেশী রাষ্ট্রের দোসরদের সহযোগিতায় বাংলাদেশকে অস্থির করতে চায়, তাদের সাহস থাকলে বাংলাদেশে এসে কর্মসূচি ঘোষণা করুক। আড়াই বছর হতে চলল, শেখ মুজিব পরিবারের একজনকেও বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। ছাত্র-জনতা তাদের বিচারের মুখোমুখি করার জন্য উন্মুখ হয়ে আছে।

ফাঁসির রায় কার্যকর ঠেকাতেই দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে উল্লেখ করে ছাত্রদল সভাপতি বলেন, যখন খুনি হাসিনার ফাঁসির রায় কার্যকর করার দাবি উঠেছে এবং একের পর এক মামলায় তাদের শীর্ষ নেতৃত্বের অপরাধের রায় ঘোষণা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে রায় কার্যকর ঠেকাতে তাদের সাঙ্গপাঙ্গরা আবারও বাংলাদেশকে অস্থির করতে চায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমাদের মধ্যে গণতান্ত্রিক ও ছাত্র রাজনীতির প্রতিযোগিতা অবশ্যই থাকবে। ছাত্রদল যদি কখনো জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায়, তবে সকল ছাত্র সংগঠনের অধিকার রয়েছে তার প্রতিবাদ করার। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিলাম, সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।

বক্তব্যের শেষে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, গোপালগঞ্জে যেসব ঘটনা ঘটছে, তা পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে এবং সেখানকার সন্ত্রাসীদের অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। বৈরী আবহাওয়া ও ঝড়-বৃষ্টির কারণে তিনি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

» ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি

» আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না: প্রতিমন্ত্রী আমিনুল হক

» মার্কিন অবরোধের বিরুদ্ধে ইরানের নতুন হুঁশিয়ারি

» মালদ্বীপের সাথে বাংলাদেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে : স্পিকার

» ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতে জুবাইদা রহমানের আহ্বান

» কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

» বায়তুল মোকাররমের সেই খতিবের ৫ দিনের রিমান্ড আবেদন

» পাবনায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে আগুন

» প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে বললেও সেই রায়কে তোয়াক্কা করেননি : শিবির সভাপতি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গোপালগঞ্জে যেসব ঘটনা ঘটছে, তা পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে : রাকিব

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর সহিংসতা ও নাশকতার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, বিচারের রায় কার্যকর হওয়ার আগে সন্ত্রাসীরা যদি কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, তবে ছাত্রদল আজ থেকে তাদের ভাষায়ই জবাব দেবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।

সমাবেশে ছাত্রদল সভাপতি অভিযোগ করেন, বিগত দিনে গণহত্যার পরও নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ আজ পর্যন্ত ছাত্রসমাজের কাছে ক্ষমা প্রার্থনা করেনি। উপরন্তু, সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীদের ওপর ককটেল নিক্ষেপের সরাসরি নির্দেশনা দেওয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত ১৫টি বছর পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে এবং সন্ত্রাসী ছাত্রলীগ-যুবলীগের অস্ত্রের মুখোমুখি হয়ে রাজপথে ছিল। আজ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে সকল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের পাশে অবস্থান নিয়েছে ছাত্রদল। সন্ত্রাসীরা যে ভাষায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইবে, আজ থেকে ছাত্রদলও তাদের ভাষায় জবাব দেবে।

বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং প্রতিবেশী রাষ্ট্রের দোসরদের সহযোগিতায় বাংলাদেশকে অস্থির করতে চায়, তাদের সাহস থাকলে বাংলাদেশে এসে কর্মসূচি ঘোষণা করুক। আড়াই বছর হতে চলল, শেখ মুজিব পরিবারের একজনকেও বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। ছাত্র-জনতা তাদের বিচারের মুখোমুখি করার জন্য উন্মুখ হয়ে আছে।

ফাঁসির রায় কার্যকর ঠেকাতেই দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে উল্লেখ করে ছাত্রদল সভাপতি বলেন, যখন খুনি হাসিনার ফাঁসির রায় কার্যকর করার দাবি উঠেছে এবং একের পর এক মামলায় তাদের শীর্ষ নেতৃত্বের অপরাধের রায় ঘোষণা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে রায় কার্যকর ঠেকাতে তাদের সাঙ্গপাঙ্গরা আবারও বাংলাদেশকে অস্থির করতে চায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমাদের মধ্যে গণতান্ত্রিক ও ছাত্র রাজনীতির প্রতিযোগিতা অবশ্যই থাকবে। ছাত্রদল যদি কখনো জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায়, তবে সকল ছাত্র সংগঠনের অধিকার রয়েছে তার প্রতিবাদ করার। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিলাম, সবাইকে আবারও ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।

বক্তব্যের শেষে গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, গোপালগঞ্জে যেসব ঘটনা ঘটছে, তা পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে এবং সেখানকার সন্ত্রাসীদের অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। বৈরী আবহাওয়া ও ঝড়-বৃষ্টির কারণে তিনি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com