৭ নভেম্বর না হলে আজকের বাংলাদেশ আমরা পেতাম না : আবদুস সালাম

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করেছিল বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু-কিশোর মেলা আয়োজিত ৭ নভেম্বর উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিশু-কিশোরদের অংশগ্রহণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘৭ নভেম্বর না হলে আজকের বাংলাদেশ আমরা পেতাম না। এ বিপ্লবের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম।’

আবদুস সালাম বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতার পর সেই স্বপ্ন খণ্ডবিখণ্ড হয়ে যায়। ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিপ্লবের মধ্য দিয়ে আবারও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার সুযোগ তৈরি হয়। বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখনো শহীদ জিয়াউর রহমানকে ভুলে যায়নি। দেশে যখনই সংকট এসেছে, তখনই মানুষ বিএনপির পাশে দাঁড়িয়েছে। শহীদ জিয়া হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এবং স্বাধীনতাকে সুরক্ষিত করেছিলেন। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার লক্ষ্যেই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিএনপি প্রতিষ্ঠা করেন।

বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র সফল হয়নি উল্লেখ করে আবদুস সালাম বলেন, ষড়যন্ত্রকারীরা মনে করেছিল, শহীদ জিয়াউর রহমানকে হত্যা করলেই বিএনপি ধ্বংস হয়ে যাবে। বেগম খালেদা জিয়াকে সরিয়ে দিলেও দলটি শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। বিএনপি এখনো টিকে আছে। আমাদের নেতা তারেক রহমানকে এ দেশের মানুষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে রাষ্ট্রক্ষমতায় পাঠিয়েছে। কারণ, মানুষ মনে করে, তারেক রহমান বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে।

দেশের মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষ এখন শান্তিতে ও সুখে থাকতে চায়। তারা মানবিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। দীর্ঘ ১৭-১৯ বছর পর মানুষ আবার গণতন্ত্রের মুখ দেখছে। বিএনপিকে জনগণের সেই প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।

আওয়ামী লীগের সমালোচনা করে আবদুস সালাম বলেন, যারা অতীতে পরাজিত হয়েছিল, তারাই এখন বিরোধিতার খাতিরে বিরোধিতা করে দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পথ তৈরি করতে চাচ্ছে। গত ১৭ বছরের গুম, খুন ও সন্ত্রাসের ঘটনাও দেশের মানুষ ভুলে যায়নি।

তিনি আরও বলেন, অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, ককটেল বিস্ফোরণ কিংবা গাড়ি পোড়ানোর মাধ্যমে জনগণের মন জয় করা সম্ভব নয়। এসব পথ পরিহার করে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জ্বালাও-পোড়াও করে বিএনপি কিংবা তারেক রহমানের অগ্রযাত্রা ঠেকানো যাবে না।

বিএনপির ওপর অতীতে নির্যাতন-নিপীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, দলের নেতাকর্মীদের গুম ও খুন করা হয়েছে। তারপরও বিএনপি কখনো জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিতে যায়নি কিংবা গণতান্ত্রিক রাজনীতি ছেড়ে আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে জড়ায়নি। যারা এখন ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে, তাদের এসব কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত। এতে নিজেদের পাশাপাশি দেশেরও ক্ষতি হচ্ছে।

বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে এবং নির্বাচনের মাধ্যমেই আরেকটি সরকার বিদায় নেবে। এটাই গণতন্ত্র প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ। জামায়াতসহ বিরোধী অবস্থানে থাকা দলগুলোকে ধৈর্য ধরতে হবে এবং আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ জিয়া শিশু-কিশোর মেলার আহ্বায়ক দ্বীন মো. দুলু। উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির প্রান্তিকবিষয়ক সম্পাদক ও সাবেক জাসাস সভাপতি এম এ মালেক, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম রফিক, জিয়া শিশু-কিশোর মেলার প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর শিকদার এবং সাধারণ সম্পাদক আশরাফুল আমীন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আগামীর বাংলাদেশ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ: হামিদুর রহমান আজাদ

» ‘৭ দিন ধরে ফোনে এবং হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি’: এনসিপি নেত্রী মাহমুদা মিতু

» ‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না, দেশে বিএনপির বিকল্প নেই’: আম্মার

» শর্ট সার্কিটের দোহাই দিয়ে হামলাকারীদের দায়মুক্তি দেওয়া হয়েছে: আসিফ মাহমুদ

» ৭ নভেম্বর না হলে আজকের বাংলাদেশ আমরা পেতাম না : আবদুস সালাম

» পদ্মা নদীতে ফেরি-বাল্কহেড সংঘর্ষ, প্রাণ গেল শিশুর

» আগামিকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

» ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে অজ্ঞাত গাড়ির ধাক্কা, তরুণ-তরুণী নিহত

» দেড় কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

» বিএনপি নেতাকে গুলি করে হত্যা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৭ নভেম্বর না হলে আজকের বাংলাদেশ আমরা পেতাম না : আবদুস সালাম

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করেছিল বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু-কিশোর মেলা আয়োজিত ৭ নভেম্বর উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিশু-কিশোরদের অংশগ্রহণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘৭ নভেম্বর না হলে আজকের বাংলাদেশ আমরা পেতাম না। এ বিপ্লবের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম।’

আবদুস সালাম বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতার পর সেই স্বপ্ন খণ্ডবিখণ্ড হয়ে যায়। ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিপ্লবের মধ্য দিয়ে আবারও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার সুযোগ তৈরি হয়। বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখনো শহীদ জিয়াউর রহমানকে ভুলে যায়নি। দেশে যখনই সংকট এসেছে, তখনই মানুষ বিএনপির পাশে দাঁড়িয়েছে। শহীদ জিয়া হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এবং স্বাধীনতাকে সুরক্ষিত করেছিলেন। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার লক্ষ্যেই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিএনপি প্রতিষ্ঠা করেন।

বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র সফল হয়নি উল্লেখ করে আবদুস সালাম বলেন, ষড়যন্ত্রকারীরা মনে করেছিল, শহীদ জিয়াউর রহমানকে হত্যা করলেই বিএনপি ধ্বংস হয়ে যাবে। বেগম খালেদা জিয়াকে সরিয়ে দিলেও দলটি শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। বিএনপি এখনো টিকে আছে। আমাদের নেতা তারেক রহমানকে এ দেশের মানুষ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে রাষ্ট্রক্ষমতায় পাঠিয়েছে। কারণ, মানুষ মনে করে, তারেক রহমান বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে।

দেশের মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষ এখন শান্তিতে ও সুখে থাকতে চায়। তারা মানবিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। দীর্ঘ ১৭-১৯ বছর পর মানুষ আবার গণতন্ত্রের মুখ দেখছে। বিএনপিকে জনগণের সেই প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।

আওয়ামী লীগের সমালোচনা করে আবদুস সালাম বলেন, যারা অতীতে পরাজিত হয়েছিল, তারাই এখন বিরোধিতার খাতিরে বিরোধিতা করে দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পথ তৈরি করতে চাচ্ছে। গত ১৭ বছরের গুম, খুন ও সন্ত্রাসের ঘটনাও দেশের মানুষ ভুলে যায়নি।

তিনি আরও বলেন, অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, ককটেল বিস্ফোরণ কিংবা গাড়ি পোড়ানোর মাধ্যমে জনগণের মন জয় করা সম্ভব নয়। এসব পথ পরিহার করে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জ্বালাও-পোড়াও করে বিএনপি কিংবা তারেক রহমানের অগ্রযাত্রা ঠেকানো যাবে না।

বিএনপির ওপর অতীতে নির্যাতন-নিপীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, দলের নেতাকর্মীদের গুম ও খুন করা হয়েছে। তারপরও বিএনপি কখনো জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিতে যায়নি কিংবা গণতান্ত্রিক রাজনীতি ছেড়ে আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে জড়ায়নি। যারা এখন ককটেল বিস্ফোরণ ও সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে, তাদের এসব কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত। এতে নিজেদের পাশাপাশি দেশেরও ক্ষতি হচ্ছে।

বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে এবং নির্বাচনের মাধ্যমেই আরেকটি সরকার বিদায় নেবে। এটাই গণতন্ত্র প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ। জামায়াতসহ বিরোধী অবস্থানে থাকা দলগুলোকে ধৈর্য ধরতে হবে এবং আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ জিয়া শিশু-কিশোর মেলার আহ্বায়ক দ্বীন মো. দুলু। উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির প্রান্তিকবিষয়ক সম্পাদক ও সাবেক জাসাস সভাপতি এম এ মালেক, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম রফিক, জিয়া শিশু-কিশোর মেলার প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর শিকদার এবং সাধারণ সম্পাদক আশরাফুল আমীন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com