সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে ‘বেয়াদবি’ করছেন: রাশেদ খাঁন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যদের হট্টগোল ও প্রতিবাদকে ‘অসহনীয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার অভিযোগ, বিরোধী দলের সদস্যরা পরিকল্পিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘বেয়াদবি’ করছেন।

একই সঙ্গে জামায়াত-এনসিপির বিরুদ্ধে আওয়ামী লীগের নাশকতার দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা এবং সরকারকে ব্যর্থ করার মিশনে নামার অভিযোগও তুলেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনূসের আশীর্বাদপুষ্ট বিরোধীদল জাতীয় সংসদে প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে পরিকল্পিতভাবে যে বেয়াদবি করছে, এটা অসহনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এঁদের শরীরে হয়তো জ্বালাপোড়া শুরু হয়ে যায়, যার প্রতিফলন ৯০ জন বিরোধীদলীয় এমপির হাউকাউয়ের মধ্যে পরিলক্ষিত হয়।’

তিনি আরও লেখেন, ‘একদিকে বিএনপি সরকার আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা দমনে তৎপর, আবার অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে ভালো নয়। সব মিলিয়ে আওয়ামী লীগ আগুন দিচ্ছে, আর তাতে ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি। আওয়ামী লীগের আগুনসন্ত্রাসের দায়কে বিএনপি সরকারের ব্যর্থতা হিসেবে প্রচার করে বৈধতা দেওয়ার চেষ্টা করছে জামায়াত-এনসিপি।’

রাশেদ খাঁন তার পোস্টে আরও বলেন, ‘একটি বারের জন্যও তারা বলছে না যে, আওয়ামী দুর্বৃত্তদের মোকাবিলায় বিরোধীদল রাজপথে থাকবে। বরং তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, তারা মনেপ্রাণে চায় যে, আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালিয়ে যাক, যাতে সরকার দুর্বল হয় এবং তারা ক্ষমতায় যেতে পারে।

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি লেখেন, ‘আমি আবারও বলছি, জামায়াত জাতীয় পার্টির মতো ট্র্যাপে পড়েছে। গোপন বৈঠক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়ে বিএনপি সরকারকে ব্যর্থ করার মিশনে নেমেছে। কিন্তু আওয়ামী ও জামায়াতি ফ্যাসিবাদের এই যৌথ মিশন কখনোই সফল হবে না, ইনশাআল্লাহ।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে ‘বেয়াদবি’ করছেন: রাশেদ খাঁন

» নুসরাত তাবাসসুমের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করেছে: আখতার হোসেন

» প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ

» এমপি নুসরাতের বাড়িতে আগুন, দেশব্যাপী বিক্ষোভ ও মিছিলের কর্মসূচি ঘোষণা এনসিপির

» আজ নুসরাত আক্রান্ত, কাল আরেকজন হবেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

» আমি মনে করি, এটি সুপরিকল্পিত ঘটনা এবং আওয়ামী লীগেরই কাজ : সংবাদ সম্মেলনে নুসরাত

» বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

» সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম

» হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায়

» দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পিতভাবে ‘বেয়াদবি’ করছেন: রাশেদ খাঁন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সময় বিরোধী দলের সদস্যদের হট্টগোল ও প্রতিবাদকে ‘অসহনীয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার অভিযোগ, বিরোধী দলের সদস্যরা পরিকল্পিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ‘বেয়াদবি’ করছেন।

একই সঙ্গে জামায়াত-এনসিপির বিরুদ্ধে আওয়ামী লীগের নাশকতার দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা এবং সরকারকে ব্যর্থ করার মিশনে নামার অভিযোগও তুলেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনূসের আশীর্বাদপুষ্ট বিরোধীদল জাতীয় সংসদে প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে পরিকল্পিতভাবে যে বেয়াদবি করছে, এটা অসহনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এঁদের শরীরে হয়তো জ্বালাপোড়া শুরু হয়ে যায়, যার প্রতিফলন ৯০ জন বিরোধীদলীয় এমপির হাউকাউয়ের মধ্যে পরিলক্ষিত হয়।’

তিনি আরও লেখেন, ‘একদিকে বিএনপি সরকার আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা দমনে তৎপর, আবার অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে ভালো নয়। সব মিলিয়ে আওয়ামী লীগ আগুন দিচ্ছে, আর তাতে ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি। আওয়ামী লীগের আগুনসন্ত্রাসের দায়কে বিএনপি সরকারের ব্যর্থতা হিসেবে প্রচার করে বৈধতা দেওয়ার চেষ্টা করছে জামায়াত-এনসিপি।’

রাশেদ খাঁন তার পোস্টে আরও বলেন, ‘একটি বারের জন্যও তারা বলছে না যে, আওয়ামী দুর্বৃত্তদের মোকাবিলায় বিরোধীদল রাজপথে থাকবে। বরং তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, তারা মনেপ্রাণে চায় যে, আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালিয়ে যাক, যাতে সরকার দুর্বল হয় এবং তারা ক্ষমতায় যেতে পারে।

জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি লেখেন, ‘আমি আবারও বলছি, জামায়াত জাতীয় পার্টির মতো ট্র্যাপে পড়েছে। গোপন বৈঠক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়ে বিএনপি সরকারকে ব্যর্থ করার মিশনে নেমেছে। কিন্তু আওয়ামী ও জামায়াতি ফ্যাসিবাদের এই যৌথ মিশন কখনোই সফল হবে না, ইনশাআল্লাহ।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com