ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন ল্য পেন ও মেলঁশোঁ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : চলমান অস্থিরতার মধ্যেই আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ফ্রান্সের কট্টর ডানপন্থী নেত্রী মারিন ল্য পেন এবং তার কট্টর বামপন্থী প্রতিদ্বন্দ্বী জঁ-লুক মেলঁশোঁ ভোটারদের পছন্দের তালিকায় এগিয়ে আছেন। দেশটিতে রাজনৈতিক মেরুকরণ যখন তীব্রতর হচ্ছে, ঠিক তখনই জনমত জরিপের ফলাফল সামনে এল।

চলতি মাসের ৩ থেকে ৫ নভেম্বরের মধ্যে জরিপ সংস্থা ‘তলুনা হ্যারিস ইন্টারঅ্যাক্টিভ’ এর পরিচালিত এক জরিপ অনুযায়ী, বিভিন্ন পরিস্থিতির ভিত্তিতে প্রথম দফার ভোটে লে পেন ৩৪ শতাংশ থেকে ৩৬ শতাংশ ভোট পেয়ে শীর্ষে থাকতে পারেন। গত মাসের অনুরূপ একটি জরিপে তার প্রাপ্ত ভোটের হার ৩৫ শতাংশ থেকে ৩৭ শতাংশের মধ্যে ছিল বলে দেখা গিয়েছিল।

চরম বামপন্থী দল ‘ফ্রান্স আনবাউড’-এর প্রার্থী মেলঁশোঁ জরিপ করা পাঁচটি পরিস্থিতির সবকটিতেই দ্বিতীয় দফায় (রান-অফ) পৌঁছাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে তার প্রাপ্ত ভোট হতে পারে ১৮ অথবা ১৯ শতাংশ। দ্বিতীয় দফার ভোটে লে পেন সহজেই মেলঁশোঁকে পরাজিত করতে পারেন বলে মনে করা হচ্ছে।

মাক্রোঁর দ্বিতীয় ও শেষ পাঁচ বছর মেয়াদী শাসনকাল শেষ হওয়ার পথে। তিনি এমন এক রাজনৈতিক পরিস্থিতি রেখে যাচ্ছেন যেখানে রাজনৈতিক কেন্দ্রের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে এবং অর্থনীতিও ভঙ্গুর অবস্থায় রয়েছে। যা কট্টরপন্থী দলগুলোর জন্য সুযোগ তৈরি করে দিয়েছে।

মেলঁশোঁ এর আগে ২০১২, ২০১৭ ও ২০২২ সালে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু কখনোই দ্বিতীয় দফায় পৌঁছাতে পারেননি। লে পেনও একই তিনটি নির্বাচনে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ২০১৭ ও ২০২২ সালের নির্বাচনে তিনি দ্বিতীয় দফায় মাক্রোঁর কাছে পরাজিত হন।

সূত্র: রয়টার্স।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাস-ট্রাকের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত

» শর্টসকে বেশি গুরুত্ব দিতে গিয়ে কি পুরনো সুবিধা হারাচ্ছে ইউটিউব?

» ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন ল্য পেন ও মেলঁশোঁ

» গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

» দেশ পরিচালনায় সরকারের সফলতা জনমনে স্পষ্ট হচ্ছে না; বরং ব্যর্থতার চিত্র প্রকট হচ্ছে : চরমোনাই পীর

» ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

» সংসদ সদস্য হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ

» শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

» ‘পাসপোর্ট লাগবে না আপা, বিমানে নয় খাঁচায় আসতে হবে’: আসিফ মাহমুদ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন ল্য পেন ও মেলঁশোঁ

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : চলমান অস্থিরতার মধ্যেই আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ফ্রান্সের কট্টর ডানপন্থী নেত্রী মারিন ল্য পেন এবং তার কট্টর বামপন্থী প্রতিদ্বন্দ্বী জঁ-লুক মেলঁশোঁ ভোটারদের পছন্দের তালিকায় এগিয়ে আছেন। দেশটিতে রাজনৈতিক মেরুকরণ যখন তীব্রতর হচ্ছে, ঠিক তখনই জনমত জরিপের ফলাফল সামনে এল।

চলতি মাসের ৩ থেকে ৫ নভেম্বরের মধ্যে জরিপ সংস্থা ‘তলুনা হ্যারিস ইন্টারঅ্যাক্টিভ’ এর পরিচালিত এক জরিপ অনুযায়ী, বিভিন্ন পরিস্থিতির ভিত্তিতে প্রথম দফার ভোটে লে পেন ৩৪ শতাংশ থেকে ৩৬ শতাংশ ভোট পেয়ে শীর্ষে থাকতে পারেন। গত মাসের অনুরূপ একটি জরিপে তার প্রাপ্ত ভোটের হার ৩৫ শতাংশ থেকে ৩৭ শতাংশের মধ্যে ছিল বলে দেখা গিয়েছিল।

চরম বামপন্থী দল ‘ফ্রান্স আনবাউড’-এর প্রার্থী মেলঁশোঁ জরিপ করা পাঁচটি পরিস্থিতির সবকটিতেই দ্বিতীয় দফায় (রান-অফ) পৌঁছাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে তার প্রাপ্ত ভোট হতে পারে ১৮ অথবা ১৯ শতাংশ। দ্বিতীয় দফার ভোটে লে পেন সহজেই মেলঁশোঁকে পরাজিত করতে পারেন বলে মনে করা হচ্ছে।

মাক্রোঁর দ্বিতীয় ও শেষ পাঁচ বছর মেয়াদী শাসনকাল শেষ হওয়ার পথে। তিনি এমন এক রাজনৈতিক পরিস্থিতি রেখে যাচ্ছেন যেখানে রাজনৈতিক কেন্দ্রের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে এবং অর্থনীতিও ভঙ্গুর অবস্থায় রয়েছে। যা কট্টরপন্থী দলগুলোর জন্য সুযোগ তৈরি করে দিয়েছে।

মেলঁশোঁ এর আগে ২০১২, ২০১৭ ও ২০২২ সালে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু কখনোই দ্বিতীয় দফায় পৌঁছাতে পারেননি। লে পেনও একই তিনটি নির্বাচনে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ২০১৭ ও ২০২২ সালের নির্বাচনে তিনি দ্বিতীয় দফায় মাক্রোঁর কাছে পরাজিত হন।

সূত্র: রয়টার্স।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com