কুশল বিনিময়ে প্রধানমন্ত্রী: ‘তোমাদের ফুটবল আছে?’ ‘নেক্সট জুম্মাবার ফুটবল দেবো, ইনশাআল্লাহ।’

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : জুম্মার নামাজ শেষে শিশুদের সঙ্গে আন্তরিক ও প্রাণবন্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসময় তাদের খেলাধুলার খোঁজখবর নেওয়ার পাশাপাশি ফুটবল, ক্রিকেট ও বাস্কেটবল নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে শিশুদের ফুটবল দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ আদায়ের পর শিশুদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। আলাপচারিতার একপর্যায়ে তিনি জানতে চান, ‘তোমাদের ফুটবল আছে?’ জবাবে শিশুরা জানায়, তাদের ফুটবল আছে। কয়টি ফুটবল আছে জানতে চাইলে শিশুরা জানায়, চার-পাঁচটি। খেলার সময় সেগুলো কেউ নিয়ে আসে বলেও প্রধানমন্ত্রীকে জানায় তারা।

এসময় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত কর্মকর্তাদের কাছে জানতে চান, তার গাড়িতে কোনো ফুটবল আছে কি না। কর্মকর্তারা জানান, গাড়িতে ফুটবল নেই। তখন শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নেক্সট জুম্মাবার ফুটবল দেবো, ইনশাআল্লাহ।’

শুধু ফুটবল নয়, শিশুদের কাছে ক্রিকেট সম্পর্কেও জানতে চান প্রধানমন্ত্রী। শিশুরা তাকে জানায়, সেখানে ক্রিকেট খেলার পিচ নেই। এসময় বাস্কেটবল সম্পর্কেও শিশুদের কাছে জানতে চান তিনি। শিশুরা জানায়, তাদের বাস্কেটবল রয়েছে।

শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহের কথা শুনে প্রধানমন্ত্রী বলেন, ফুটবল, বাস্কেটবল, টেবিল টেনিসসহ কী কী আনা যায়, তা তিনি দেখবেন।

আলাপচারিতার একপর্যায়ে সবাইকে ভালো থাকার কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদায় নেওয়ার আগে শিশুদের সঙ্গে হ্যান্ডশেক করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

» সব ধর্মাবলম্বীর অংশগ্রহণে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

» ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী

» আর্থিক খাত রাজনীতিমুক্ত করার চেষ্টা চলছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

» কুশল বিনিময়ে প্রধানমন্ত্রী: ‘তোমাদের ফুটবল আছে?’ ‘নেক্সট জুম্মাবার ফুটবল দেবো, ইনশাআল্লাহ।’

» যুদ্ধ যখন অনিবার্য, মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন: জহির উদ্দিন স্বপন

» ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন

» ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না : নুর

» আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী টুকু

» যে বটতলায় কোরআন তিলাওয়াতে শোকজ হতো, সেখানেই আজ শিবিরের প্রকাশনা উৎসব : ফরহাদ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কুশল বিনিময়ে প্রধানমন্ত্রী: ‘তোমাদের ফুটবল আছে?’ ‘নেক্সট জুম্মাবার ফুটবল দেবো, ইনশাআল্লাহ।’

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : জুম্মার নামাজ শেষে শিশুদের সঙ্গে আন্তরিক ও প্রাণবন্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসময় তাদের খেলাধুলার খোঁজখবর নেওয়ার পাশাপাশি ফুটবল, ক্রিকেট ও বাস্কেটবল নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে শিশুদের ফুটবল দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজ আদায়ের পর শিশুদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। আলাপচারিতার একপর্যায়ে তিনি জানতে চান, ‘তোমাদের ফুটবল আছে?’ জবাবে শিশুরা জানায়, তাদের ফুটবল আছে। কয়টি ফুটবল আছে জানতে চাইলে শিশুরা জানায়, চার-পাঁচটি। খেলার সময় সেগুলো কেউ নিয়ে আসে বলেও প্রধানমন্ত্রীকে জানায় তারা।

এসময় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত কর্মকর্তাদের কাছে জানতে চান, তার গাড়িতে কোনো ফুটবল আছে কি না। কর্মকর্তারা জানান, গাড়িতে ফুটবল নেই। তখন শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নেক্সট জুম্মাবার ফুটবল দেবো, ইনশাআল্লাহ।’

শুধু ফুটবল নয়, শিশুদের কাছে ক্রিকেট সম্পর্কেও জানতে চান প্রধানমন্ত্রী। শিশুরা তাকে জানায়, সেখানে ক্রিকেট খেলার পিচ নেই। এসময় বাস্কেটবল সম্পর্কেও শিশুদের কাছে জানতে চান তিনি। শিশুরা জানায়, তাদের বাস্কেটবল রয়েছে।

শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহের কথা শুনে প্রধানমন্ত্রী বলেন, ফুটবল, বাস্কেটবল, টেবিল টেনিসসহ কী কী আনা যায়, তা তিনি দেখবেন।

আলাপচারিতার একপর্যায়ে সবাইকে ভালো থাকার কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদায় নেওয়ার আগে শিশুদের সঙ্গে হ্যান্ডশেক করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com