সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশনকে কেন্দ্র করে শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আগামী ৯ নভেম্বর রবিবার রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদের ৮ম অধিবেশন চলাকালীন শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলো হলো:

• ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত।

• বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত।

• পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।

• মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে আসাদগেট পর্যন্ত।

• খামারবাড়ি থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জাতীয় সংসদ ভবনের সম্পূর্ণ সংরক্ষিত এলাকা ও এর সীমানার মধ্যে অবস্থিত সকল সড়ক ও গলিপথ।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময় থেকে এসব এলাকায় কোনো ধরনের অস্ত্রশস্ত্র, তলোয়ার, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা অন্য কোনো ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ত্রয়োদশ সংসদের এই অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপরোক্ত নির্দেশনাসমূহ বলবৎ থাকবে বলে ডিএমপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

» সব ধর্মাবলম্বীর অংশগ্রহণে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

» ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী

» আর্থিক খাত রাজনীতিমুক্ত করার চেষ্টা চলছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

» কুশল বিনিময়ে প্রধানমন্ত্রী: ‘তোমাদের ফুটবল আছে?’ ‘নেক্সট জুম্মাবার ফুটবল দেবো, ইনশাআল্লাহ।’

» যুদ্ধ যখন অনিবার্য, মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন: জহির উদ্দিন স্বপন

» ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন

» ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে দেওয়া হবে না : নুর

» আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী টুকু

» যে বটতলায় কোরআন তিলাওয়াতে শোকজ হতো, সেখানেই আজ শিবিরের প্রকাশনা উৎসব : ফরহাদ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশনকে কেন্দ্র করে শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আগামী ৯ নভেম্বর রবিবার রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদের ৮ম অধিবেশন চলাকালীন শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলো হলো:

• ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত।

• বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত।

• পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।

• মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে আসাদগেট পর্যন্ত।

• খামারবাড়ি থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জাতীয় সংসদ ভবনের সম্পূর্ণ সংরক্ষিত এলাকা ও এর সীমানার মধ্যে অবস্থিত সকল সড়ক ও গলিপথ।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময় থেকে এসব এলাকায় কোনো ধরনের অস্ত্রশস্ত্র, তলোয়ার, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা অন্য কোনো ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ত্রয়োদশ সংসদের এই অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপরোক্ত নির্দেশনাসমূহ বলবৎ থাকবে বলে ডিএমপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com