প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ গ্রেফতার ৩

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে দুই প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তাদের কাছ থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, পাঁচটি মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করা হয়।

‎এ ঘটনায় ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে প্রবাসীদের বহনকারী প্রাইভেটকারের চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া সাড়ে আট ভরি স্বর্ণালংকারসহ কিছু মালামাল।

‎বুধবার দিবাগত ভোররাতে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের সমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎গ্রেফতারকৃতরা হলেন—রূপগঞ্জের চরপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে প্রাইভেটকার চালক শাহীন, তার ভাই সোহেল এবং একই এলাকার আমজাদের ছেলে আইয়ুব।

‎ভুক্তভোগী দুবাইপ্রবাসী জামাল হোসেন জানান, বুধবার রাত দেড়টার দিকে তিনি ও তার বন্ধু সোহেল দুবাই থেকে ঢাকার বিমানবন্দরে পৌঁছান। পরে পূর্বপরিচিত চালক শাহীনের প্রাইভেটকারে করে কাঞ্চনের উদ্দেশে রওনা হন। রাত ২:৩০ টার দিকে সমু মার্কেট এলাকায় পৌঁছালে কৌশলে আরেকটি প্রাইভেটকার দিয়ে তাদের গাড়ির গতিরোধ করা হয়।

‎পরে কয়েকজন ডাকাত তাদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে এবং মুখে টেপ লাগিয়ে এশিয়ান হাইওয়ের বাণিজ্য মেলা এলাকায় ফেলে রেখে মালামাল লুট করে পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার এবং লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করেছে। বাকি মালামাল উদ্ধার ও জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।‎এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রাজনৈতিক আশ্রয় ছাড়া মাদক কারবার সম্ভব নয়: ইশরাক হোসেন

» পাবনা-ঢাকা নতুন ট্রেনের সময়সূচি

» দাবি আদায়ের আন্দোলন আর কারখানা ভাঙচুর-আগুন দেওয়া ভিন্ন বিষয়: রিজভী

» আখখেতে মিলল বিদেশি পিস্তল ও ম্যাগাজিন

» হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জসিম গ্রেফতার

» স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

» বিনামূল্যে মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ, আবেদন শুরু ৬ নভেম্বর

» আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

» ফ্যাসিস্ট আ.লীগের আর এ দেশে রাজনীতি করার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

» সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস-এ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ গ্রেফতার ৩

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে দুই প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তাদের কাছ থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, পাঁচটি মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করা হয়।

‎এ ঘটনায় ৯৯৯-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে প্রবাসীদের বহনকারী প্রাইভেটকারের চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া সাড়ে আট ভরি স্বর্ণালংকারসহ কিছু মালামাল।

‎বুধবার দিবাগত ভোররাতে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের সমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎গ্রেফতারকৃতরা হলেন—রূপগঞ্জের চরপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে প্রাইভেটকার চালক শাহীন, তার ভাই সোহেল এবং একই এলাকার আমজাদের ছেলে আইয়ুব।

‎ভুক্তভোগী দুবাইপ্রবাসী জামাল হোসেন জানান, বুধবার রাত দেড়টার দিকে তিনি ও তার বন্ধু সোহেল দুবাই থেকে ঢাকার বিমানবন্দরে পৌঁছান। পরে পূর্বপরিচিত চালক শাহীনের প্রাইভেটকারে করে কাঞ্চনের উদ্দেশে রওনা হন। রাত ২:৩০ টার দিকে সমু মার্কেট এলাকায় পৌঁছালে কৌশলে আরেকটি প্রাইভেটকার দিয়ে তাদের গাড়ির গতিরোধ করা হয়।

‎পরে কয়েকজন ডাকাত তাদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে এবং মুখে টেপ লাগিয়ে এশিয়ান হাইওয়ের বাণিজ্য মেলা এলাকায় ফেলে রেখে মালামাল লুট করে পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার এবং লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করেছে। বাকি মালামাল উদ্ধার ও জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।‎এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com