ফাইল ছবি
অনলাইন ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় পাচারের সময় ২০ কেজি হরিণের মাংসসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পৌরসভার বহেরাতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহাগ হোসেন (৪০) এবং বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছকাটা গ্রামের মো. শাহজাহানের ছেলে মিরাজুল ইসলাম (৩৮)। মিরাজুল ইসলাম পল্লী বিদ্যুতে চাকরি করেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেলে করে যাওয়ার পথে সন্দেহভাজন ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রবিউল ইসলাম জানান, মোটরসাইকেলে করে হরিণের মাংস পরিবহনের সময় দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী মামলা দায়ের হবে।








