বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

ইন্দোনেশিয়ার বালিতে প্রথম বৈশ্বিক ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর চালু করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। গত ৩১ অক্টোবর উদ্বোধন করা স্টোরটিতে স্মার্টফোন ও অন্যান্য প্রযুক্তিপণ্য দেখার পাশাপাশি কফি পান, গেমিং এবং বিভিন্ন সৃজনশীল আয়োজনে অংশ নেয়া যাবে।

ইনফিনিক্সের মূল প্রতিষ্ঠান ট্রানশান হোল্ডিংসের ব্র্যান্ডগুলোর মধ্যে এ ধরনের স্টোর এটিই প্রথম। প্রতিষ্ঠানটির ‘জয় টেক’ ভাবনার অংশ হিসেবে প্রযুক্তির সঙ্গে দৈনন্দিন জীবন ও বিনোদনের অভিজ্ঞতা যুক্ত করতে স্টোরটি চালু করা হয়েছে।

স্টোরের সাজসজ্জায় রয়েছে ধাতব পৃষ্ঠ, ডিজিটাল ভিজ্যুয়াল এবং রোবটিক হাতের একটি স্থাপনা। এখানে নোট ৬০ ও হট ৭০ সিরিজের স্মার্টফোনের পাশাপাশি জিটি ৫০ প্রো দেখা যাবে। আরও রয়েছে জেডক্লিপ ২ প্রো ইয়ারবাডস, স্পেস ম্যাক্স ওয়্যারলেস হেডফোন এবং এক্সএনার্জি পোর্টেবল পাওয়ার স্টেশন। দর্শনার্থীরা সরাসরি এসব পণ্য ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন।

স্টোরটি সাজানো হয়েছে ইনফিনিক্সের ‘১+২+এক্স’ ধারণা অনুসারে। এতে প্রযুক্তিপণ্যের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়েছে দুটি বিশেষ উপাদান—রোবটিক হাতের স্থাপনা এবং স্থানীয়ভাবে গড়ে তোলা নিজস্ব কফি ব্র্যান্ড ‘এন_এক্স’। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা পণ্য দেখার ফাঁকে বিশ্রাম নেওয়ার জায়গা হিসেবেও কফি অংশটি ব্যবহার করা যাবে।

এই ধারণার ‘এক্স’ অংশে থাকছে সময়ের সঙ্গে নতুন আয়োজন যুক্ত করার পরিকল্পনা। এর মধ্যে রয়েছে গেমিং, সংগীত, খেলাধুলা এবং স্থানীয় সৃজনশীল ব্যক্তিদের সঙ্গে যৌথ কার্যক্রম। শিল্পী ও সংগীতশিল্পীদের সঙ্গে নতুন কনটেন্ট ও অভিজ্ঞতা তৈরির পাশাপাশি দর্শনার্থীদের অংশগ্রহণ ও মতামত দেওয়ার সুযোগও রাখতে চায় ইনফিনিক্স।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিয়মিত নতুন প্রদর্শনী ও আয়োজনের মাধ্যমে দর্শনার্থীদের আবারও স্টোরে আসার আগ্রহ তৈরি করাই তাদের লক্ষ্য।

চলতি বছর ইন্দোনেশিয়ায় আরও পাঁচটি ফ্ল্যাগশিপ স্টোর চালুর পরিকল্পনা রয়েছে ইনফিনিক্সের। অন্যান্য দেশেও একই ধরনের স্টোরের সম্ভাবনা বিবেচনা করছে প্রতিষ্ঠানটি। তবে বালির স্টোরটি হুবহু অনুসরণ না করে স্থানীয় সংস্কৃতি, মানুষের পছন্দ ও জীবনযাপনের সঙ্গে মিলিয়ে ভবিষ্যতের স্টোরগুলো সাজানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

» সঞ্চয়ের সঙ্গে ইন্স্যুরেন্স সুরক্ষা দিতে গার্ডিয়ান ও সিদীপের নতুন স্কিম

» গ্রাহকদের জন্য কাউন্সেলিং সেবা সহজ করলো ব্র্যাক ব্যাংক

» দেশেই স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

» দেশের প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করল গ্রামীণফোন: সহজে মূল্য পরিশোধ করতে পারবেন গ্রাহকরা

» শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

» শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে ক্ষতি বাড়বে: জামায়াত আমির

» ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান

» নির্বাচন কিংবা গণঅভ্যুত্থান-কোনোটিই এককভাবে রাষ্ট্রীয় সংকটের পূর্ণাঙ্গ সমাধান দিতে পারেনি : মঞ্জু

» দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা: ইশরাক

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

ইন্দোনেশিয়ার বালিতে প্রথম বৈশ্বিক ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর চালু করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। গত ৩১ অক্টোবর উদ্বোধন করা স্টোরটিতে স্মার্টফোন ও অন্যান্য প্রযুক্তিপণ্য দেখার পাশাপাশি কফি পান, গেমিং এবং বিভিন্ন সৃজনশীল আয়োজনে অংশ নেয়া যাবে।

ইনফিনিক্সের মূল প্রতিষ্ঠান ট্রানশান হোল্ডিংসের ব্র্যান্ডগুলোর মধ্যে এ ধরনের স্টোর এটিই প্রথম। প্রতিষ্ঠানটির ‘জয় টেক’ ভাবনার অংশ হিসেবে প্রযুক্তির সঙ্গে দৈনন্দিন জীবন ও বিনোদনের অভিজ্ঞতা যুক্ত করতে স্টোরটি চালু করা হয়েছে।

স্টোরের সাজসজ্জায় রয়েছে ধাতব পৃষ্ঠ, ডিজিটাল ভিজ্যুয়াল এবং রোবটিক হাতের একটি স্থাপনা। এখানে নোট ৬০ ও হট ৭০ সিরিজের স্মার্টফোনের পাশাপাশি জিটি ৫০ প্রো দেখা যাবে। আরও রয়েছে জেডক্লিপ ২ প্রো ইয়ারবাডস, স্পেস ম্যাক্স ওয়্যারলেস হেডফোন এবং এক্সএনার্জি পোর্টেবল পাওয়ার স্টেশন। দর্শনার্থীরা সরাসরি এসব পণ্য ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন।

স্টোরটি সাজানো হয়েছে ইনফিনিক্সের ‘১+২+এক্স’ ধারণা অনুসারে। এতে প্রযুক্তিপণ্যের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়েছে দুটি বিশেষ উপাদান—রোবটিক হাতের স্থাপনা এবং স্থানীয়ভাবে গড়ে তোলা নিজস্ব কফি ব্র্যান্ড ‘এন_এক্স’। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা পণ্য দেখার ফাঁকে বিশ্রাম নেওয়ার জায়গা হিসেবেও কফি অংশটি ব্যবহার করা যাবে।

এই ধারণার ‘এক্স’ অংশে থাকছে সময়ের সঙ্গে নতুন আয়োজন যুক্ত করার পরিকল্পনা। এর মধ্যে রয়েছে গেমিং, সংগীত, খেলাধুলা এবং স্থানীয় সৃজনশীল ব্যক্তিদের সঙ্গে যৌথ কার্যক্রম। শিল্পী ও সংগীতশিল্পীদের সঙ্গে নতুন কনটেন্ট ও অভিজ্ঞতা তৈরির পাশাপাশি দর্শনার্থীদের অংশগ্রহণ ও মতামত দেওয়ার সুযোগও রাখতে চায় ইনফিনিক্স।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিয়মিত নতুন প্রদর্শনী ও আয়োজনের মাধ্যমে দর্শনার্থীদের আবারও স্টোরে আসার আগ্রহ তৈরি করাই তাদের লক্ষ্য।

চলতি বছর ইন্দোনেশিয়ায় আরও পাঁচটি ফ্ল্যাগশিপ স্টোর চালুর পরিকল্পনা রয়েছে ইনফিনিক্সের। অন্যান্য দেশেও একই ধরনের স্টোরের সম্ভাবনা বিবেচনা করছে প্রতিষ্ঠানটি। তবে বালির স্টোরটি হুবহু অনুসরণ না করে স্থানীয় সংস্কৃতি, মানুষের পছন্দ ও জীবনযাপনের সঙ্গে মিলিয়ে ভবিষ্যতের স্টোরগুলো সাজানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com