হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : জুলাই ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়াকে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আইনজীবী লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান গত ২৭ অক্টোবর এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

এদিন তাকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেফতারের পক্ষে শুনানি করেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন গ্রেফতার না দেখাতে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত গ্রেফতার দেখানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪-এর ১৯ জুলাই বাদী মো. শামীম মিয়া ভাটারা থানার ১০০ ফিট রাস্তায় আন্দোলনে যোগ দেন। এ সময় তিনি শরীরের বিভিন্ন স্থানের চারটি গুলিবিদ্ধ হন।

পরে চিকিৎসা শেষে এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকের নামে একটি হত্যা চেষ্টা মামলা করেন। ওই মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে বি এম মোজাম্মেল হককে আজকে গ্রেফতার দেখানো হলো।

উল্লেখ্য, ইতিমধ্যে তিনি একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

» তরুণদের মেধা, নৈতিকতা ও নেতৃত্বে গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ: চরমোনাই পীর

» প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা

» প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

» পাকিস্তানে গেলেন স্পিকার হাফিজ উদ্দিন

» মিথিলা বাদ, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা

» হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: দুদু

» সীমান্তে বিজিবির পাশাপাশি জনগণকেও পাহারা বসানোর আহ্বান রাশেদ খাঁনের

» সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৪৯ কারখানা, সাতটিতে কর্মবিরতি

» অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেফতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : জুলাই ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়াকে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আইনজীবী লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান গত ২৭ অক্টোবর এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

এদিন তাকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেফতারের পক্ষে শুনানি করেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়াসহ কয়েকজন গ্রেফতার না দেখাতে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত গ্রেফতার দেখানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪-এর ১৯ জুলাই বাদী মো. শামীম মিয়া ভাটারা থানার ১০০ ফিট রাস্তায় আন্দোলনে যোগ দেন। এ সময় তিনি শরীরের বিভিন্ন স্থানের চারটি গুলিবিদ্ধ হন।

পরে চিকিৎসা শেষে এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকের নামে একটি হত্যা চেষ্টা মামলা করেন। ওই মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে বি এম মোজাম্মেল হককে আজকে গ্রেফতার দেখানো হলো।

উল্লেখ্য, ইতিমধ্যে তিনি একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com