নকল টাকা ছাপানোর সময় যুবক গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল টাকা ছাপানোর সময় শ্রাবণ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ২০০ টাকার নকল নোটে মোট ২ লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়।

রবিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শ্রাবণ হোসেন ওই এলাকার মজিবুর রহমানের ছেলে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় মজিবুর রহমানের একতলা ভবনের পশ্চিম দিকের উত্তর পাশের একটি কক্ষে নকল টাকা ছাপানোর সময় শ্রাবণকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, শ্রাবণ নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে নকল নোট তৈরি করতেন এবং সেগুলো ঢাকায় পৌঁছে দিতেন। অভিযানে নকল ২০০ টাকার নোটে মোট ২ লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শিশুরা সবজি খেতে না চাইলে কী করবেন?

» শুধু চিনি নয়, বিভিন্ন কারণে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে

» মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

» ‘সংখ্যালঘু হিসেবে বিভাজন না করে সবাইকে দেশের নাগরিক হিসেবে দেখতে হবে’

» অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের বাড়িতে অভিযান, আটক ৮৪

» ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে চান না জেডি ভ্যান্স

» দ্বিতীয় মেয়ের নাম ও ছবি প্রকাশ করলেন দীপিকা-রণবীর

» আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী: ডেপুটি স্পিকার

» রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নকল টাকা ছাপানোর সময় যুবক গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল টাকা ছাপানোর সময় শ্রাবণ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ২০০ টাকার নকল নোটে মোট ২ লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়।

রবিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শ্রাবণ হোসেন ওই এলাকার মজিবুর রহমানের ছেলে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় মজিবুর রহমানের একতলা ভবনের পশ্চিম দিকের উত্তর পাশের একটি কক্ষে নকল টাকা ছাপানোর সময় শ্রাবণকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, শ্রাবণ নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে নকল নোট তৈরি করতেন এবং সেগুলো ঢাকায় পৌঁছে দিতেন। অভিযানে নকল ২০০ টাকার নোটে মোট ২ লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com