নকল টাকা ছাপানোর সময় যুবক গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল টাকা ছাপানোর সময় শ্রাবণ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ২০০ টাকার নকল নোটে মোট ২ লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়।

রবিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শ্রাবণ হোসেন ওই এলাকার মজিবুর রহমানের ছেলে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় মজিবুর রহমানের একতলা ভবনের পশ্চিম দিকের উত্তর পাশের একটি কক্ষে নকল টাকা ছাপানোর সময় শ্রাবণকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, শ্রাবণ নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে নকল নোট তৈরি করতেন এবং সেগুলো ঢাকায় পৌঁছে দিতেন। অভিযানে নকল ২০০ টাকার নোটে মোট ২ লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী: ডেপুটি স্পিকার

» রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

» ভাড়া দেওয়া বাসায় মাদকদ্রব্য ও নারীসহ আটকের ঘটনার পর অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার

» ঢাকা মহানগর দক্ষিণে ইসলামী আন্দোলনের মহিলা কমিটি ঘোষণা

» জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই: জামায়াত আমির

» দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ

» বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ঘে নিহত ১২, আহত অন্তত ২৫

» সার ও সেচের বাড়তি খরচ, লোকসানের দুশ্চিন্তায় লালমনিরহাটের আলু চাষিরা

» সাংগঠনিক অবকাঠামো জোরদার করার লক্ষে ইসলামপুর ছাত্রদলের আলোচনা সভা

» ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদুর রহমান শাহিদকে ইসলামপুর প্রেসক্লাবের সংবর্ধনা

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নকল টাকা ছাপানোর সময় যুবক গ্রেফতার

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে নকল টাকা ছাপানোর সময় শ্রাবণ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ২০০ টাকার নকল নোটে মোট ২ লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়।

রবিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শ্রাবণ হোসেন ওই এলাকার মজিবুর রহমানের ছেলে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় মজিবুর রহমানের একতলা ভবনের পশ্চিম দিকের উত্তর পাশের একটি কক্ষে নকল টাকা ছাপানোর সময় শ্রাবণকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, শ্রাবণ নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে নকল নোট তৈরি করতেন এবং সেগুলো ঢাকায় পৌঁছে দিতেন। অভিযানে নকল ২০০ টাকার নোটে মোট ২ লাখ টাকা, একটি ল্যাপটপ ও একটি কালার প্রিন্টার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com