সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাইবান্ধার সাদুল্লাপুরে গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই আজিজুল মিয়া (৫৪)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম। এর আগে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিজুল।

অভিযুক্ত বড় ভাইয়ের নাম জসিজল হক ওরফে ডিপটি। সম্পর্কে তারা আপন ভাই ও উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ইসবপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার (১৪ অক্টোবর) বড় ভাই জসিজল সীমানা ঘেঁষে একটি পাকা গোয়ালঘর নির্মাণের কাজ শুরু করেন। এদিন দুপুরের দিকে ছোট ভাই আজিজুল সীমানা নিয়ে আপত্তি জানালে প্রথমে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।একপর্যায়ে নির্মাণকাজে ব্যবহৃত ইট ও বাঁশের লাঠি দিয়ে আজিজুলের মাথায় আঘাত করেন জসিজল। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আজিজুল।

পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, নিহতের মরদেহ এখনো রংপুরে রয়েছে। সেখানেই ময়নাতদন্ত হবে। হত্যায় ব্যবহৃত বাঁশ ও ইট আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ।

তিনি বলেন, এ ঘটনায় এক নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি

» মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : সম্মেলনে ডিবি

» প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : সড়কমন্ত্রী

» জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

» সৌরভ-আশুতোষকে আজই মুক্তি না দিলে আইনি পদক্ষেপ নেব: ককরোচ পার্টি

» নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো আনিসুল-পলককে

» অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি

» ঢাকা-আরিচা মহাসড়কের সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» শাহজালাল বিমানবন্দরে ৭ দিনে ১১ অভিযান, স্বর্ণ-সিগারেটসহ নানা পণ্য জব্দ

» নিজ এলাকার নারীদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতন করুন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গাইবান্ধার সাদুল্লাপুরে গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই আজিজুল মিয়া (৫৪)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম। এর আগে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিজুল।

অভিযুক্ত বড় ভাইয়ের নাম জসিজল হক ওরফে ডিপটি। সম্পর্কে তারা আপন ভাই ও উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ইসবপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার (১৪ অক্টোবর) বড় ভাই জসিজল সীমানা ঘেঁষে একটি পাকা গোয়ালঘর নির্মাণের কাজ শুরু করেন। এদিন দুপুরের দিকে ছোট ভাই আজিজুল সীমানা নিয়ে আপত্তি জানালে প্রথমে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।একপর্যায়ে নির্মাণকাজে ব্যবহৃত ইট ও বাঁশের লাঠি দিয়ে আজিজুলের মাথায় আঘাত করেন জসিজল। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আজিজুল।

পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, নিহতের মরদেহ এখনো রংপুরে রয়েছে। সেখানেই ময়নাতদন্ত হবে। হত্যায় ব্যবহৃত বাঁশ ও ইট আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ।

তিনি বলেন, এ ঘটনায় এক নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com