ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। এর আগে, শনিবার রাতে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বাগভান্ডার ইউনিয়নের সোনাতলী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। তিনি নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। কখনো মাদক মামলায়, আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলায় আসামি করার ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন তিনি। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলাও রয়েছে।

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ২০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

» জার্মানিতে শারদীয় দুর্গোৎসব: মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়

» দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী

» নকল টাকা ছাপানোর সময় যুবক গ্রেফতার

» ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

» যেকোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল

» পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

» পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

» সিএনজি পাম্পের পেছনে মিলল ২০০ ইয়াবা, গ্রেপ্তার ১

» ৫৬ বছর ধরে একই আঙিনায় মসজিদ-মন্দির

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। এর আগে, শনিবার রাতে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বাগভান্ডার ইউনিয়নের সোনাতলী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। তিনি নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। কখনো মাদক মামলায়, আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলায় আসামি করার ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন তিনি। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলাও রয়েছে।

ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com