এমন কোনো শক্তি নেই যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারবে

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  শেখ হাসিনার উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আপনি দেশে গণহত্যা চালাবেন, গণতন্ত্র ধ্বংস করবেন। ভারতীয় সমর্থনের ওপর নির্ভর করে রাজনীতি করবেন। আবার দেশে আসতে চাইবেন তা হবে না। আল্লাহর কসম, এমন কোনো শক্তি নেই যা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে।’

পবিত্র কুরআন অবমাননা ও জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ফারুক। জাতীয়তাবাদী ওলামা দলের ঢাকা মহানগর উত্তর শাখা এই সমাবেশের আয়োজন করে।

জয়নুল আবদিন ফারুক বলেন, আমি এমন বাংলাদেশ চাই না, যেখানে ‘আমার ভোট আমি দেব’—এই মৌলিক অধিকারটি প্রতিষ্ঠিত হতে না পারে। শেখ হাসিনা মোদীর আশ্রয়ে আবার দেশে ফিরে এসে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করুক তা কখনোই হতে দেওয়া হবে না।

ফারুক অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ এখন ভারতের হাতের ক্রীড়নক হয়ে পড়েছে। তারা বাংলাদেশের মানুষের স্বার্থ নয়, বরং পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষায় ব্যস্ত। তিস্তা নদীতে আমরা পানি পাই না, ফারাক্কা বাঁধ সময়মতো খোলে না, ফেলানির লাশ সীমান্তে ঝুলে থাকে—তারপরও তারা বলে, মোদী (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) আমাদের বন্ধু। মোদি কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না।’

বিএনপির এই নেতা আরও বলেন, ১৯৭১ সালের যুদ্ধের সময় আমাদের স্বাধীনতার জন্য যারা লড়েছিলেন, আজ তাদের অনেককেই রাজাকার বলা হচ্ছে। মেজর জলিল, সিরাজ শিকদার—এরা দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন। অথচ আজ তাদের নাম বিকৃত করা হচ্ছে।

ফারুক সমালোচনা করে বলেন, শেখ মুজিব স্বাধীনতার পর জনগণকে শান্তিতে থাকতে দেননি। সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। হেলিকপ্টারে করে ভোটের বাক্স এনে রেজাল্ট পরিবর্তন করা হতো। আজ শেখ হাসিনা সেই একই পথ অনুসরণ করছেন। ‘বাবা বাবা’ বলে সারাদেশে মূর্তি গড়ে তুলেছেন, অথচ মানুষের অধিকার হরণ করেন।

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে জয়নুল আবদিন বলেন, এখন আর বিভক্ত থাকার সময় নয়। একসঙ্গে দাঁড়ান। যারা শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে লড়ছে, তারা যদি ঐক্যবদ্ধ হয়, ইনশাআল্লাহ হাসিনা আর কখনো ক্ষমতায় ফিরতে পারবে না। আমার ভোট আমি দেব, মৃত মানুষ আর কখনো ভোট দেবে না। আসুন সবাই মিলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিই।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিরোধীদলের সাবেক চিফ হুইপ ফারুক বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসের বক্তব্য আমি শুনেছি—আমি তার জন্য দোয়া করি, আপনার কথাটা যেন ঠিক থাকে। ফেব্রুয়ারি মাসে যেন নির্বাচন হয়।

আয়োজক সংগঠনের আহ্বায়ক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, ওলামা দলের যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীর হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» মিছিল-মিটিং, আনন্দ-ফূর্তির মাধ্যমে জাতি গড়ে উঠতে পারে না: শিবির সভাপতি

» নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস: ড. ইউনূস

» দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

» জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? প্রশ্ন আজহারের

» হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

» অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি

» ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

» ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এমন কোনো শক্তি নেই যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারবে

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  শেখ হাসিনার উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আপনি দেশে গণহত্যা চালাবেন, গণতন্ত্র ধ্বংস করবেন। ভারতীয় সমর্থনের ওপর নির্ভর করে রাজনীতি করবেন। আবার দেশে আসতে চাইবেন তা হবে না। আল্লাহর কসম, এমন কোনো শক্তি নেই যা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে।’

পবিত্র কুরআন অবমাননা ও জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন ফারুক। জাতীয়তাবাদী ওলামা দলের ঢাকা মহানগর উত্তর শাখা এই সমাবেশের আয়োজন করে।

জয়নুল আবদিন ফারুক বলেন, আমি এমন বাংলাদেশ চাই না, যেখানে ‘আমার ভোট আমি দেব’—এই মৌলিক অধিকারটি প্রতিষ্ঠিত হতে না পারে। শেখ হাসিনা মোদীর আশ্রয়ে আবার দেশে ফিরে এসে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করুক তা কখনোই হতে দেওয়া হবে না।

ফারুক অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ এখন ভারতের হাতের ক্রীড়নক হয়ে পড়েছে। তারা বাংলাদেশের মানুষের স্বার্থ নয়, বরং পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষায় ব্যস্ত। তিস্তা নদীতে আমরা পানি পাই না, ফারাক্কা বাঁধ সময়মতো খোলে না, ফেলানির লাশ সীমান্তে ঝুলে থাকে—তারপরও তারা বলে, মোদী (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) আমাদের বন্ধু। মোদি কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না।’

বিএনপির এই নেতা আরও বলেন, ১৯৭১ সালের যুদ্ধের সময় আমাদের স্বাধীনতার জন্য যারা লড়েছিলেন, আজ তাদের অনেককেই রাজাকার বলা হচ্ছে। মেজর জলিল, সিরাজ শিকদার—এরা দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন। অথচ আজ তাদের নাম বিকৃত করা হচ্ছে।

ফারুক সমালোচনা করে বলেন, শেখ মুজিব স্বাধীনতার পর জনগণকে শান্তিতে থাকতে দেননি। সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। হেলিকপ্টারে করে ভোটের বাক্স এনে রেজাল্ট পরিবর্তন করা হতো। আজ শেখ হাসিনা সেই একই পথ অনুসরণ করছেন। ‘বাবা বাবা’ বলে সারাদেশে মূর্তি গড়ে তুলেছেন, অথচ মানুষের অধিকার হরণ করেন।

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে জয়নুল আবদিন বলেন, এখন আর বিভক্ত থাকার সময় নয়। একসঙ্গে দাঁড়ান। যারা শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে লড়ছে, তারা যদি ঐক্যবদ্ধ হয়, ইনশাআল্লাহ হাসিনা আর কখনো ক্ষমতায় ফিরতে পারবে না। আমার ভোট আমি দেব, মৃত মানুষ আর কখনো ভোট দেবে না। আসুন সবাই মিলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিই।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিরোধীদলের সাবেক চিফ হুইপ ফারুক বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসের বক্তব্য আমি শুনেছি—আমি তার জন্য দোয়া করি, আপনার কথাটা যেন ঠিক থাকে। ফেব্রুয়ারি মাসে যেন নির্বাচন হয়।

আয়োজক সংগঠনের আহ্বায়ক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, ওলামা দলের যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীর হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com