‘ভোট দিলে স্বর্গে যাবেন’ বলে মানুষকে বোকা বানাচ্ছে একটা দল: জাহিদ হোসেন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আজকে যারা বলছেন তাদেরকে ভোট দিলে স্বর্গে যাবেন এমন কথা বলে তারা মানুষকে বোকা বানাতে চায়।

আজ দুপুরে দিনাজপুরের হিলির ফকিরপাড়ায় বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, যার হিসাব তাকেই দিতে হবে, আর ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহপাক। এই পৃথিবীতে অন্য কারো সেই ক্ষমতা নেই। অনেকে অনেক কথা বলবে, অনেক লোভ দেখাবে। কিন্তু কোনো প্রলোভনে পা দেবেন না। যাকে মনে চায়, তাকে নির্ভয়ে ভোট দিন। কোনো ভয়ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার করার প্রয়োজন নেই।

এ সময় তিনি বিভিন্ন রোগে আক্রান্ত কয়েকজনের চিকিৎসাসেবা দেন এবং বিরল রোগে আক্রান্ত দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

পথসভায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

» প্রধানমন্ত্রীকে ‘অশোভনভাবে আক্রমণ’ করে বক্তব্য দিচ্ছে বিরোধীদল: রিজভী

» অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

» বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

» মাকে হত্যার পর বাবাকে কুপিয়ে আহত, ছেলে আটক

» বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

» পল্টন-গুলিস্তান-নর্থ সাউথ রোডের মূল সড়ক হকারমুক্ত ঘোষণা

» মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করবে সরকার: প্রতিমন্ত্রী

» যে ৭ খাবার আপনার ঘুম নষ্ট করছে

» শুষ্ক কাশি হলে করণীয়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘ভোট দিলে স্বর্গে যাবেন’ বলে মানুষকে বোকা বানাচ্ছে একটা দল: জাহিদ হোসেন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আজকে যারা বলছেন তাদেরকে ভোট দিলে স্বর্গে যাবেন এমন কথা বলে তারা মানুষকে বোকা বানাতে চায়।

আজ দুপুরে দিনাজপুরের হিলির ফকিরপাড়ায় বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, যার হিসাব তাকেই দিতে হবে, আর ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহপাক। এই পৃথিবীতে অন্য কারো সেই ক্ষমতা নেই। অনেকে অনেক কথা বলবে, অনেক লোভ দেখাবে। কিন্তু কোনো প্রলোভনে পা দেবেন না। যাকে মনে চায়, তাকে নির্ভয়ে ভোট দিন। কোনো ভয়ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার করার প্রয়োজন নেই।

এ সময় তিনি বিভিন্ন রোগে আক্রান্ত কয়েকজনের চিকিৎসাসেবা দেন এবং বিরল রোগে আক্রান্ত দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

পথসভায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com