শসাক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল যুবকের

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে শসাক্ষেত রক্ষায় দেওয়া বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৪) নামের এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে।

আজ সকালে উপজেলার কড়িয়া (লকমা) এলাকার একটি শসাক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট ৪০০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত সাকিব ওই এলাকার আবুল খায়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কড়িয়া এলাকার কৃষক আবু বক্কর শিয়ালের উপদ্রব ঠেকাতে তাঁর শসাক্ষেতের চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ পেতে রেখেছিলেন। শনিবার রাতে সাকিব অসাবধানতাবশত ওই ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

রবিবার সকালে স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে শসাক্ষেতের মধ্যে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পরে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোকলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

» হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে ছাত্রদল নেতা হামিম বললেন, ‘নতুন ধান্দা, কেউ টাকা দিবেন না’

» ‘বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে’

» মিরপুরে রাড্ডার হামলাকে ইসরায়েলি হামলার সঙ্গে তুলনা করলেন ব্যারিস্টার ‍ফুয়াদ

» প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী

» বৃষ্টির দিনে কি শিশুরা বেশি ঘুমায়?

» দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী

» চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টায় ৮ জন গ্রেপ্তার

» জুলাইয়ে মিরপুরে হত্যাযজ্ঞ : কামাল-ইলিয়াস মোল্লাসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

» সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শসাক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল যুবকের

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে শসাক্ষেত রক্ষায় দেওয়া বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৪) নামের এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে।

আজ সকালে উপজেলার কড়িয়া (লকমা) এলাকার একটি শসাক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট ৪০০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত সাকিব ওই এলাকার আবুল খায়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কড়িয়া এলাকার কৃষক আবু বক্কর শিয়ালের উপদ্রব ঠেকাতে তাঁর শসাক্ষেতের চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ পেতে রেখেছিলেন। শনিবার রাতে সাকিব অসাবধানতাবশত ওই ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

রবিবার সকালে স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে শসাক্ষেতের মধ্যে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন। পরে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোকলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com