বিশেষ অভিযান পরিচালনা করে ২৬ জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে ২৬ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বরিশাল মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে সাত পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়।

এছাড়া গ্রেফতারি পরোয়ানায় চারজন, নিয়মিত মামলায় ১৩ জন, অন্যান্য আইনে তিনজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে পাঁচজনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে পুলিশের অভিযানে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বাসসকে বলেন, নগরীতে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান চলছে।

মাদক, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সূত্র: বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ভুল চিকিৎসায় বিড়ালের মৃত্যু : এনিমেল কেয়ারের মালিক-চিকিৎসকদের নোটিশ

» মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, শাস্তি দাবি জামায়াত আমিরের

» জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

» শ্রীলীলার এক ভিডিওতেই স্যোশাল মিডিয়া ‘মাত’

» টানা বৃষ্টিতে কোমরপানিতে তলিয়ে গেছে ব্যাংকক, রেড অ্যালার্ট জারি

» এসআরবি’র হাতে ধরা পড়লেন যুবক-যুবতি

» রাষ্ট্র পরিচালনাকে বিএনপি দায়িত্ব মনে করে: নজরুল ইসলাম খান

» এআই ঝুঁকি মোকাবিলায় যোগাযোগ চ্যানেল চালু করবে যুক্তরাষ্ট্র-চীন

» সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ১২

» ধানমন্ডির মিনা বাজারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটনায় ৩ জন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশেষ অভিযান পরিচালনা করে ২৬ জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে ২৬ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বরিশাল মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে সাত পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়।

এছাড়া গ্রেফতারি পরোয়ানায় চারজন, নিয়মিত মামলায় ১৩ জন, অন্যান্য আইনে তিনজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে পাঁচজনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে পুলিশের অভিযানে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বাসসকে বলেন, নগরীতে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান চলছে।

মাদক, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সূত্র: বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com