গাজী নজরুলের বিষয়ে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি সচিব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন। চিঠি এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, জামায়াতে ইসলামী এ বিষয়ে চিঠি দিয়েছিল। কিন্তু আইন অনুযায়ী সংসদ থেকে কোনো চিঠি না এলে ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের নাই।

গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের (জামায়াত থেকে বহিষ্কৃত) দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ফের আলোচনায় আসেন সাতক্ষীরার এই সংসদ সদস্য।

গত জুলাই মাসে সামাজিক মাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে সংসদ ও ইসিতে চিঠি দিয়েছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাইবার সুরক্ষা আইনে বিরোধী দল ও সাংবাদিকদের হয়রানির আশঙ্কা জামায়াতের

» গাজী নজরুলের বিষয়ে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি সচিব

» আত্মহত্যার প্ররোচনা মামলা ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

» সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে প্লট দখলের মামলায় সাক্ষ্য শুরু

» ‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’

» অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

» একে একে আটক ইমরান খানের তিন বোন, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

» মেসিদের মাঠে উইমেন’স চ্যাম্পিয়ন্স কাপ

» রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান মারা গেছেন

» পরিত্যক্ত অবস্থায় ১০ ককটেল উদ্ধার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাজী নজরুলের বিষয়ে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি সচিব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন। চিঠি এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, জামায়াতে ইসলামী এ বিষয়ে চিঠি দিয়েছিল। কিন্তু আইন অনুযায়ী সংসদ থেকে কোনো চিঠি না এলে ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের নাই।

গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের (জামায়াত থেকে বহিষ্কৃত) দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ফের আলোচনায় আসেন সাতক্ষীরার এই সংসদ সদস্য।

গত জুলাই মাসে সামাজিক মাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে সংসদ ও ইসিতে চিঠি দিয়েছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com