ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

[ঢাকা, সেপ্টেম্বর ১৬, ২০২৬] ৮৩ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজেদের রোবট ফোন প্রদর্শন করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। গত ২ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসবের এবারের আসর। আয়োজনে চীনা ভাষার চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রচার কর্মসূচির অফিশিয়াল ইমেজিং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত ছিলো অনার।

বিভিন্ন দেশের দর্শকদের সামনে তুলে ধরা এ রোবট ফোনে রয়েছে একটি যান্ত্রিক রোবটিক আর্ম, গিম্বল সিস্টেম এবং ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। এর আগে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব ও ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হয়েছিল ফোনটি।

প্রসিদ্ধ সিনেমা ক্যামেরা ও লাইটিং প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যারির সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে রোবট ফোন। এতে প্রথমবারের মতো স্মার্টফোনে অ্যারির তিনটি ইমেজিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এগুলো হলো অ্যারি লগসিথ্রি কালার সায়েন্স, অ্যারি ওয়াইড গামুট থ্রি, এবং অ্যারি লুকস।

অ্যারি লগসিথ্রি পোস্ট-প্রোডাকশনের সময় ভিডিওর উজ্জ্বল ও অন্ধকার অংশের আরও বেশি তথ্য ধরে রাখতে সহায়তা করে। অ্যারি ওয়াইড গামুট থ্রি তুলনামূলকভাবে বিস্তৃত কালার স্পেস দেয়। আর অ্যারি লুকস-এর মাধ্যমে নিয়ন্ত্রিত সিনেমাটিক কালার স্টাইল ব্যবহার করা যায়। ফলে ভিডিওটি শেষ পর্যন্ত কেমন দেখাবে, তা নির্মাতারা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন।

সিনেমা ইমেজিং ও প্রোডাকশন নিয়ে এক শতাব্দীরও বেশি সময় ধরে কাজ করছে অ্যারি। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের থেকে ২০টি সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ড পেয়েছে প্রতিষ্ঠানটি।

অনার এবং অ্যারির এই অংশীদারিত্বের ফলে পেশাদার চলচ্চিত্র নির্মাণে ব্যবহৃত বেশ কিছু প্রযুক্তি স্মার্টফোনে যুক্ত হয়েছে। ভিডিও ধারণ থেকে পোস্ট-প্রোডাকশন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নির্মাতাদের সৃজনশীল নিয়ন্ত্রণ বজায় রেখে সিনেমাটিক কনটেন্ট তৈরি আরও সহজ করাই এই কাজের লক্ষ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোবট ফোনের যান্ত্রিক আর্মের সঙ্গে যুক্ত রয়েছে গিম্বল সিস্টেম। এটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরার নড়াচড়া স্থির রাখতে সহায়তা করে। এ ছাড়া রয়েছে এআই অবজেক্ট ট্র্যাকিং ও এআই স্পিনশট এর মতোন ফিচার, যা চলমান অবস্থাতেও স্বয়ংক্রিয়ভাবে কম্পোজড শট তৈরিতে সহায়তা করে।

ভেনিস চলচ্চিত্র উৎসবে রোবট ফোনের পাশাপাশি অনারের ম্যাজিক৯ প্রো ম্যাক্স ডিভাইসও প্রদর্শন করা হয়। এই ফোনটিতেও অ্যারির ইমেজিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর ক্যামেরার নকশায় রয়েছে বড় আকারের একটি কেন্দ্রীয় সেন্সর এবং এর দুই পাশে দুটি লেন্স, যা অ্যারির আইকনিক অ্যারিফ্লেক্স সিনেমা সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

অনারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমস লি বলেন, “ব্যবহারকারীরা যেন যেকোনো জায়গা থেকে আরও স্বাধীনভাবে কনটেন্ট তৈরি করতে পারে, আমরা সেটি নিশ্চিত করতে চাই। রোবট ফোনে উন্নত মোবাইল ইমেজিং, রোবটিকস ও বুদ্ধিদীপ্ত সকল ফিচারকে এমনভাবে সমন্বয় করা হয়েছে, যা সবসময় আমাদের সঙ্গেই থাকে। ভেনিসে অংশ নেওয়ার মাধ্যমে আমরা দেখানোর সুযোগ পেয়েছি, এসব প্রযুক্তি কীভাবে আরও সমৃদ্ধ সিনেমাটিক কনটেন্ট তৈরিতে কাজে লাগতে পারে। অ্যারির সঙ্গে আমাদের যৌথ কাজ মোবাইল ডিভাইসে পেশাদার ইমেজিং প্রযুক্তি ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি করেছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খাঁটি মানুষের ভালবাসা

» বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে চায় রাশিয়া

» ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

» প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক

» শাহবাজ শরিফের সঙ্গে তারেক রহমানের বৈঠক বৃহস্পতিবার

» প্রথমবার পাসপোর্ট হারালে নেই জরিমানা, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা

» তরুণ প্রজন্ম ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান: জাতিসংঘে ড. ইউনূস

» ট্রেনে অগ্নিসংযোগ নিয়ে রিজভীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

» নাসীরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির

» আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

[ঢাকা, সেপ্টেম্বর ১৬, ২০২৬] ৮৩ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজেদের রোবট ফোন প্রদর্শন করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। গত ২ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় মর্যাদাপূর্ণ এ চলচ্চিত্র উৎসবের এবারের আসর। আয়োজনে চীনা ভাষার চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রচার কর্মসূচির অফিশিয়াল ইমেজিং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত ছিলো অনার।

বিভিন্ন দেশের দর্শকদের সামনে তুলে ধরা এ রোবট ফোনে রয়েছে একটি যান্ত্রিক রোবটিক আর্ম, গিম্বল সিস্টেম এবং ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। এর আগে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব ও ২৮তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হয়েছিল ফোনটি।

প্রসিদ্ধ সিনেমা ক্যামেরা ও লাইটিং প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যারির সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে রোবট ফোন। এতে প্রথমবারের মতো স্মার্টফোনে অ্যারির তিনটি ইমেজিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এগুলো হলো অ্যারি লগসিথ্রি কালার সায়েন্স, অ্যারি ওয়াইড গামুট থ্রি, এবং অ্যারি লুকস।

অ্যারি লগসিথ্রি পোস্ট-প্রোডাকশনের সময় ভিডিওর উজ্জ্বল ও অন্ধকার অংশের আরও বেশি তথ্য ধরে রাখতে সহায়তা করে। অ্যারি ওয়াইড গামুট থ্রি তুলনামূলকভাবে বিস্তৃত কালার স্পেস দেয়। আর অ্যারি লুকস-এর মাধ্যমে নিয়ন্ত্রিত সিনেমাটিক কালার স্টাইল ব্যবহার করা যায়। ফলে ভিডিওটি শেষ পর্যন্ত কেমন দেখাবে, তা নির্মাতারা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন।

সিনেমা ইমেজিং ও প্রোডাকশন নিয়ে এক শতাব্দীরও বেশি সময় ধরে কাজ করছে অ্যারি। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের থেকে ২০টি সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ড পেয়েছে প্রতিষ্ঠানটি।

অনার এবং অ্যারির এই অংশীদারিত্বের ফলে পেশাদার চলচ্চিত্র নির্মাণে ব্যবহৃত বেশ কিছু প্রযুক্তি স্মার্টফোনে যুক্ত হয়েছে। ভিডিও ধারণ থেকে পোস্ট-প্রোডাকশন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নির্মাতাদের সৃজনশীল নিয়ন্ত্রণ বজায় রেখে সিনেমাটিক কনটেন্ট তৈরি আরও সহজ করাই এই কাজের লক্ষ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোবট ফোনের যান্ত্রিক আর্মের সঙ্গে যুক্ত রয়েছে গিম্বল সিস্টেম। এটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরার নড়াচড়া স্থির রাখতে সহায়তা করে। এ ছাড়া রয়েছে এআই অবজেক্ট ট্র্যাকিং ও এআই স্পিনশট এর মতোন ফিচার, যা চলমান অবস্থাতেও স্বয়ংক্রিয়ভাবে কম্পোজড শট তৈরিতে সহায়তা করে।

ভেনিস চলচ্চিত্র উৎসবে রোবট ফোনের পাশাপাশি অনারের ম্যাজিক৯ প্রো ম্যাক্স ডিভাইসও প্রদর্শন করা হয়। এই ফোনটিতেও অ্যারির ইমেজিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর ক্যামেরার নকশায় রয়েছে বড় আকারের একটি কেন্দ্রীয় সেন্সর এবং এর দুই পাশে দুটি লেন্স, যা অ্যারির আইকনিক অ্যারিফ্লেক্স সিনেমা সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

অনারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমস লি বলেন, “ব্যবহারকারীরা যেন যেকোনো জায়গা থেকে আরও স্বাধীনভাবে কনটেন্ট তৈরি করতে পারে, আমরা সেটি নিশ্চিত করতে চাই। রোবট ফোনে উন্নত মোবাইল ইমেজিং, রোবটিকস ও বুদ্ধিদীপ্ত সকল ফিচারকে এমনভাবে সমন্বয় করা হয়েছে, যা সবসময় আমাদের সঙ্গেই থাকে। ভেনিসে অংশ নেওয়ার মাধ্যমে আমরা দেখানোর সুযোগ পেয়েছি, এসব প্রযুক্তি কীভাবে আরও সমৃদ্ধ সিনেমাটিক কনটেন্ট তৈরিতে কাজে লাগতে পারে। অ্যারির সঙ্গে আমাদের যৌথ কাজ মোবাইল ডিভাইসে পেশাদার ইমেজিং প্রযুক্তি ব্যবহারের নতুন সম্ভাবনা তৈরি করেছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com