১০০ আসনে প্রার্থী ঘোষণা এবি পার্টির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম জানানো হয়।

দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সংবাদ সম্মেলনে দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

দলের চেয়ারম্যান মঞ্জু বলেন, ‘নতুন দল হিসেবে এবারের নির্বাচন এবি পার্টির নতুন রাজনৈতিক অধ‍্যায় শুরু হচ্ছে। দলীয়ভাবে আজ শতাধিক প্রার্থীর নাম ঘোষণা করছি। কিন্তু নির্বাচন নিয়ে এখনও জনমনে সন্দেহ সংশয় কাটছে না। এবি পার্টি মনে করে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে বিভিন্ন বিষয়ে মতভেদ প্রকাশ করছে তাতে অন্তর্বর্তী সরকারকে আরও একটু মজবুত ভূমিকা নেয়া প্রয়োজন।’

এসময় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত  ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম, অ্যাডভোকেট গোলাম ফারুক, বিএম নাজমুল হক, লে.কর্নেল অব. দিদারুল আলম, লে. কর্নেল অব. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, আবদুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান ব্যারিস্টার সানী আবদুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান ও আব্দুল বাসেত মারজান।

সংবাদ সম্মেলনের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) অ্যাডভোকেট আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক(রাজশাহী) সাঈদ নোমান, সাংগঠনিক সম্পাদক( ময়মনসিংহ) অ্যাডভোকেট সানোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক( বরিশাল)  গাজী নাসির,ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ারের পক্ষে ভোট পুনর্গণনার আবেদন

» নির্বাচনোত্তর সহিংসতা রোধে সরকার ও বিজয়ী পক্ষকে দায়িত্ব নিতে হবে: ইসলামী আন্দোলন

» নিজ হাতেই নির্বাচনী ব্যানার সরালেন জামায়াত আমির

» তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

» ফের রাস্তায় নামার হুঁশিয়ারি সাদিক কায়েমের

» আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: জামায়াত আমির

» জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমাতে হবে: ইশরাক হোসেন

» জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান

» নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে দাওয়াত পাবেন এক হাজার অতিথি : মন্ত্রিপরিষদ সচিব

» ‘ডন থ্রি’তে অভিনয়ের গুঞ্জন, যা বললেন হৃতিক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

১০০ আসনে প্রার্থী ঘোষণা এবি পার্টির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম জানানো হয়।

দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সংবাদ সম্মেলনে দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

দলের চেয়ারম্যান মঞ্জু বলেন, ‘নতুন দল হিসেবে এবারের নির্বাচন এবি পার্টির নতুন রাজনৈতিক অধ‍্যায় শুরু হচ্ছে। দলীয়ভাবে আজ শতাধিক প্রার্থীর নাম ঘোষণা করছি। কিন্তু নির্বাচন নিয়ে এখনও জনমনে সন্দেহ সংশয় কাটছে না। এবি পার্টি মনে করে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে বিভিন্ন বিষয়ে মতভেদ প্রকাশ করছে তাতে অন্তর্বর্তী সরকারকে আরও একটু মজবুত ভূমিকা নেয়া প্রয়োজন।’

এসময় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত  ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম, অ্যাডভোকেট গোলাম ফারুক, বিএম নাজমুল হক, লে.কর্নেল অব. দিদারুল আলম, লে. কর্নেল অব. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, আবদুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান ব্যারিস্টার সানী আবদুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান ও আব্দুল বাসেত মারজান।

সংবাদ সম্মেলনের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) অ্যাডভোকেট আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক(রাজশাহী) সাঈদ নোমান, সাংগঠনিক সম্পাদক( ময়মনসিংহ) অ্যাডভোকেট সানোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক( বরিশাল)  গাজী নাসির,ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com