পিআরসহ নানা দাবিতে অস্থিরতার পাঁয়তারা করছে একটি মহল : মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  পিআরসহ নানা দাবি তুলে দেশে অস্থিরতার পাঁয়তারা করছে একটি মহল এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপস নেই। ফেব্রুয়ারিতে জনগণ ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত নেবে। দেশের মানুষ আর হানাহানির রাজনীতি দেখতে চায় না।’

বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী আসনে গণসংযোগে এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, ‘নির্বাচন যেন না হয় সে কারণে বিভিন্ন দাবি সামনে এনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ব্যতিব্যস্ত রেখেছে একটি মহল।’

এসময় তিনি আরও বলেন, ‘স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর নতুন করে দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে, সংস্কার করা হবে পুরানো জঞ্জালের। এ পরিস্থিতিতে নতুন করে পিআর পদ্ধতির কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। দাবি-দাওয়া থাকলে তার সমাধান হবে নির্বাচিত সংসদের মাধ্যমে।’

বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন, ‘নির্বাচন নিয়ে আর কোনো আপস নয়, ভোট হবে, যেখানে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ।’ এসময় দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

» হাদি হত্যার বিচার না হলে, আমি হানজালার কোনো নিরাপত্তা নেই: এমপি হানজালা

» সড়কে প্রাণহানি: এলাকায় মুখ দেখাতে পারি না, মানুষ আমাকে এখন বেঁধে রাখবে: হাসনাত

» বিভিন্ন অভিযোগে ৫৯জন গ্রেফতার

» রাজধানীর বনানীতে ১১তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

» বাহুবলী-পুষ্পাকে পেছনে ফেলে এক নম্বরে রণবীরের ‘ধুরন্ধর’

» ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২১৬৭

» স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি: টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

» সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» রাজধানীর বনানী এলাকায় ১১তলা ভবনে আগুন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পিআরসহ নানা দাবিতে অস্থিরতার পাঁয়তারা করছে একটি মহল : মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  পিআরসহ নানা দাবি তুলে দেশে অস্থিরতার পাঁয়তারা করছে একটি মহল এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপস নেই। ফেব্রুয়ারিতে জনগণ ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত নেবে। দেশের মানুষ আর হানাহানির রাজনীতি দেখতে চায় না।’

বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী আসনে গণসংযোগে এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, ‘নির্বাচন যেন না হয় সে কারণে বিভিন্ন দাবি সামনে এনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ব্যতিব্যস্ত রেখেছে একটি মহল।’

এসময় তিনি আরও বলেন, ‘স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর নতুন করে দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে, সংস্কার করা হবে পুরানো জঞ্জালের। এ পরিস্থিতিতে নতুন করে পিআর পদ্ধতির কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। দাবি-দাওয়া থাকলে তার সমাধান হবে নির্বাচিত সংসদের মাধ্যমে।’

বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন, ‘নির্বাচন নিয়ে আর কোনো আপস নয়, ভোট হবে, যেখানে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ।’ এসময় দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com