র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) গঠনের বিল সংসদে উত্থাপিত হয়েছে।

আজ বিরোধীদলের আপত্তি এবং আলোচনার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য বিলটি স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬’ উত্থাপনের অনুমতি চান। ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সংশোধন বিল ২০২৬’ বিলে বিতর্কিত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠন, এর নিয়ন্ত্রণ, পরিচালনা ও শৃঙ্খলা রক্ষার বিধান রাখা হয়েছে।

বিল উত্থাপনের বিরোধিতায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘বিগত ফ্যাসিবাদের সময়ে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও আয়নাঘরের মাধ্যমে র‌্যাব জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিতর্কিত হয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সব দলেরই প্রতিশ্রুতি ছিল র‌্যাব বিলুপ্ত করা। কিন্তু র‌্যাব বিলুপ্ত করে সেই একই জনবল দিয়ে আবার এসআরবি প্রতিষ্ঠা করা মানে নতুন মোড়কে পুরোনো বাহিনীকে ফিরিয়ে আনা।’
সংসদে এ নিয়ে আরও বিস্তারিত আলোচনার দাবি করে তিনি বিল উত্থাপনের অনুমতি না দেয়ার অনুরোধ করেন।

বিরোধীদলীয় চিফ হুইপের আপত্তির জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, ‘বিরোধীদলীয় চিফ হুইপ নিজে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, অথচ তাদের ১৮ মাসের শাসনামলে অধ্যাদেশ জারি করে র‌্যাব বিলুপ্ত করা হয়নি।’

সাবেক আইজিপি বেনজীরের উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার জন্য তো পুলিশ বাহিনী বিলুপ্ত করে দেয়া যায় না। মাথা ব্যথা হয়েছে বলে তো মাথা কর্তন করা যায় না। প্রতিষ্ঠানের কোনো দোষ নয়, দোষ হলো যারা এটি পরিচালনা করেছে সেই রাজনৈতিক বা মাফিয়া শক্তির।’

তিনি জানান, বর্তমান যুগের সাইবার ক্রাইম, জুয়া ও মাদকের বিরুদ্ধে লড়াই করতে পুলিশ বাহিনীর অধীনে বিশেষায়িত ফোর্সের প্রয়োজন।

আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান র‌্যাব বিলুপ্তির উদ্যোগকে সমর্থন জানান। তবে একই ধাঁচের নতুন বাহিনী গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘র‌্যাব বিলুপ্তির পর নতুন শক্তির কথা শুনলে জনগণের মনে হতে পারে শুধু পোশাক বা এপ্রোন পরিবর্তন করা হয়েছে, মূল কনসেপ্ট একই রয়ে গেছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতিকে বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, জোরদার হচ্ছে নিরাপত্তা

» সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

» অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

» সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের একক প্রার্থী হিসেবে নূরুল ইসলামের নাম ঘোষণা

» প্রধানমন্ত্রী সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সমানভাবে ধারণ করেন: রাশেদ খাঁন

» ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ? প্রশ্ন তাসনিম জারার

» দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম

» জামায়াতের রাজনীতি দেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিতে পারে: নুর

» ধ্বংসস্তূপের বাংলাদেশকে উন্নয়ন ও গণতন্ত্রের পথে নিচ্ছেন তারেক রহমান: ড. মোশাররফ

» রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) গঠনের বিল সংসদে উত্থাপিত হয়েছে।

আজ বিরোধীদলের আপত্তি এবং আলোচনার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য বিলটি স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬’ উত্থাপনের অনুমতি চান। ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সংশোধন বিল ২০২৬’ বিলে বিতর্কিত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠন, এর নিয়ন্ত্রণ, পরিচালনা ও শৃঙ্খলা রক্ষার বিধান রাখা হয়েছে।

বিল উত্থাপনের বিরোধিতায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘বিগত ফ্যাসিবাদের সময়ে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও আয়নাঘরের মাধ্যমে র‌্যাব জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিতর্কিত হয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সব দলেরই প্রতিশ্রুতি ছিল র‌্যাব বিলুপ্ত করা। কিন্তু র‌্যাব বিলুপ্ত করে সেই একই জনবল দিয়ে আবার এসআরবি প্রতিষ্ঠা করা মানে নতুন মোড়কে পুরোনো বাহিনীকে ফিরিয়ে আনা।’
সংসদে এ নিয়ে আরও বিস্তারিত আলোচনার দাবি করে তিনি বিল উত্থাপনের অনুমতি না দেয়ার অনুরোধ করেন।

বিরোধীদলীয় চিফ হুইপের আপত্তির জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, ‘বিরোধীদলীয় চিফ হুইপ নিজে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, অথচ তাদের ১৮ মাসের শাসনামলে অধ্যাদেশ জারি করে র‌্যাব বিলুপ্ত করা হয়নি।’

সাবেক আইজিপি বেনজীরের উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার জন্য তো পুলিশ বাহিনী বিলুপ্ত করে দেয়া যায় না। মাথা ব্যথা হয়েছে বলে তো মাথা কর্তন করা যায় না। প্রতিষ্ঠানের কোনো দোষ নয়, দোষ হলো যারা এটি পরিচালনা করেছে সেই রাজনৈতিক বা মাফিয়া শক্তির।’

তিনি জানান, বর্তমান যুগের সাইবার ক্রাইম, জুয়া ও মাদকের বিরুদ্ধে লড়াই করতে পুলিশ বাহিনীর অধীনে বিশেষায়িত ফোর্সের প্রয়োজন।

আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান র‌্যাব বিলুপ্তির উদ্যোগকে সমর্থন জানান। তবে একই ধাঁচের নতুন বাহিনী গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘র‌্যাব বিলুপ্তির পর নতুন শক্তির কথা শুনলে জনগণের মনে হতে পারে শুধু পোশাক বা এপ্রোন পরিবর্তন করা হয়েছে, মূল কনসেপ্ট একই রয়ে গেছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com