জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর সহধর্মীণি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবায়দা রহমান মনে করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জীবনসংগ্রাম নিয়ে লেখা বই দেশের স্বার্থে কাজ করতে শিশুদের অনুপ্রাণিত করবে।

আজ বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমী প্রাঙ্গণে শহীদ জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধনীয অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় জ্ঞানের মুক্ত দুয়ার খুলে দিতেই দেশের বিভিন্ন জেলায় পাঠাগার গড়ে তুলছে বর্তমান সরকার বলেও জানান তিনি।

বইমেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির উদ্দেশ্যে লেখা নিজের কবিতা ‘তুমি নির্ভীক’ আবৃত্তি করে শোনান জুবাইদা রহমান।

ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের ৯০ হাজার গ্রামে ছড়িয়ে পড়ুক পাঠাগার। দেশের প্রতিটি গ্রামে পাঠাগার ছড়িয়ে পড়ার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে বই পড়বার অভ্যাস গড়ে উঠুক।শিশু-কিশোরদের মাঝে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা, নিষ্ঠা, অধ্যবসায় বদ্ধমূলভাবে প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিটি গ্রাম ও শহরে তার প্রতিফলন ঘটবে এমন আশাবাদ ব্যক্ত করে জুবাইদা রহমান বলেন, সহনশীলতা, সহমর্মিতা অন্যকে সম্মান দেওয়ার প্রবণতাও বৃদ্ধি পাবে। ধৈর্যশীল মানুষ হিসেবে সমাজে শিশু-কিশোররা প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে লেখা বইগুলো তাদের জীবনের সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য, সাহসিকতা ও দেশপ্রেমের কথা বলে। তাদের আদর্শ দিকনির্দেশনা আমাদের চলার পথের পাথেয়।

মেলার উদ্বোধন ঘোষণা করে জুবাইদা রহমান পড়ে শোনান তার কবিতা:

‘তুমি নির্ভীক, তুমি গণতন্ত্রের প্রতীক;

জনতার অধিকারের অতন্ত্র প্রহরী তুমি;

অসাধারণ সাহসী মূর্তি;

তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী;

দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন;

তুমি বিদ্রোহী, তুমি আশার আলোয় আরোহী;

তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী, তুমিই স্বাধীনতা।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নেপালে বন্যা-ভূমিধস: ১০ লাখ ডলার সহায়তা দিলো বাংলাদেশ

» র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’

» র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন

» জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর

» সংসদে আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ

» গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি

» জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা

» স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির

» দুদকের অনুসন্ধানে সমস্যা নেই, তবে অভিযোগগুলো ভিত্তিহীন: আসিফ মাহমুদ

» এবার বিদ্যুৎ-গ্যাস সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর সহধর্মীণি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবায়দা রহমান মনে করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার জীবনসংগ্রাম নিয়ে লেখা বই দেশের স্বার্থে কাজ করতে শিশুদের অনুপ্রাণিত করবে।

আজ বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমী প্রাঙ্গণে শহীদ জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধনীয অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় জ্ঞানের মুক্ত দুয়ার খুলে দিতেই দেশের বিভিন্ন জেলায় পাঠাগার গড়ে তুলছে বর্তমান সরকার বলেও জানান তিনি।

বইমেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির উদ্দেশ্যে লেখা নিজের কবিতা ‘তুমি নির্ভীক’ আবৃত্তি করে শোনান জুবাইদা রহমান।

ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের ৯০ হাজার গ্রামে ছড়িয়ে পড়ুক পাঠাগার। দেশের প্রতিটি গ্রামে পাঠাগার ছড়িয়ে পড়ার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে বই পড়বার অভ্যাস গড়ে উঠুক।শিশু-কিশোরদের মাঝে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা, নিষ্ঠা, অধ্যবসায় বদ্ধমূলভাবে প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রতিটি গ্রাম ও শহরে তার প্রতিফলন ঘটবে এমন আশাবাদ ব্যক্ত করে জুবাইদা রহমান বলেন, সহনশীলতা, সহমর্মিতা অন্যকে সম্মান দেওয়ার প্রবণতাও বৃদ্ধি পাবে। ধৈর্যশীল মানুষ হিসেবে সমাজে শিশু-কিশোররা প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে লেখা বইগুলো তাদের জীবনের সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য, সাহসিকতা ও দেশপ্রেমের কথা বলে। তাদের আদর্শ দিকনির্দেশনা আমাদের চলার পথের পাথেয়।

মেলার উদ্বোধন ঘোষণা করে জুবাইদা রহমান পড়ে শোনান তার কবিতা:

‘তুমি নির্ভীক, তুমি গণতন্ত্রের প্রতীক;

জনতার অধিকারের অতন্ত্র প্রহরী তুমি;

অসাধারণ সাহসী মূর্তি;

তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী;

দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন;

তুমি বিদ্রোহী, তুমি আশার আলোয় আরোহী;

তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী, তুমিই স্বাধীনতা।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com