কেউ অভিযোগ করতে পারেনি মাদ্রাসার ছাত্ররা মাদক সেবন করে: জামায়াত আমির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মাদ্রাসার শিক্ষার্থীদের মাদকাসক্ত হওয়ার অভিযোগ কেউ করতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রাজধানীর মিন্টো রোডে আজ বৃহস্পতিবার দুপুরে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা ইয়াবা বা গাঁজার মতো মাদক সেবন করে না। এমনকি ব্যতিক্রমী ঘটনা ছাড়া কোনো মাদ্রাসাছাত্রের ঠোঁটে সিগারেটও দেখা যায় না বলে দাবি করেন তিনি।

এ সময় দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াত আমির। তার অভিযোগ, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণেই ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে।

তিনি বলেন, দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথ-দুই জায়গাতেই সক্রিয় থাকবে।

এ ছাড়া দেশের কওমি শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে সরকারের যথেষ্ট আন্তরিকতা নেই বলেও অভিযোগ করেন জামায়াত আমির।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নাশকতার আশঙ্কায় ট্রাইব্যুনালে বাড়তি নিরাপত্তা: চিফ প্রসিকিউটর

» বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে: আখতার হোসেন

» কেউ অভিযোগ করতে পারেনি মাদ্রাসার ছাত্ররা মাদক সেবন করে: জামায়াত আমির

» ফ্যাসিবাদের আক্রমণে হিন্দু সম্প্রদায়ও রক্ষা পায়নি: রিজভী

» বিরোধীদলীয় নেতার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

» আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

» দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

» ব্রেস্ট পেইন : যা জানা দরকার

» হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৪৪

» সাপুড়ের ‘মন্ত্র পড়া’ নিয়ে বিরোধে হত্যা, মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার ৪

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কেউ অভিযোগ করতে পারেনি মাদ্রাসার ছাত্ররা মাদক সেবন করে: জামায়াত আমির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মাদ্রাসার শিক্ষার্থীদের মাদকাসক্ত হওয়ার অভিযোগ কেউ করতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রাজধানীর মিন্টো রোডে আজ বৃহস্পতিবার দুপুরে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা ইয়াবা বা গাঁজার মতো মাদক সেবন করে না। এমনকি ব্যতিক্রমী ঘটনা ছাড়া কোনো মাদ্রাসাছাত্রের ঠোঁটে সিগারেটও দেখা যায় না বলে দাবি করেন তিনি।

এ সময় দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াত আমির। তার অভিযোগ, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণেই ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে।

তিনি বলেন, দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথ-দুই জায়গাতেই সক্রিয় থাকবে।

এ ছাড়া দেশের কওমি শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে সরকারের যথেষ্ট আন্তরিকতা নেই বলেও অভিযোগ করেন জামায়াত আমির।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com