ছিনতাইকারীর ছুরিকাঘাতে অপর ছিনতাইকারী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কদমতলী থানাধীন নামা-শ্যামপুর এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে অপর এক ছিনতাইকারী খুন হয়েছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

শনিবার ভোরে নামা শ্যামপুর বড়ইতলা ভাঙ্গা ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভোর সাড়ে পাঁচটায় তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজিব কুমার বাড়ৈ জানান, ভোরে ভাঙা ব্রিজের পাশে দুই পথচারীকে ঘেরাও করে তিন ছিনতাইকারী। এদের মধ্যে এক ছিনতাইকারী এক পথচারীকে জাপটে ধরলে তার কাছ থেকে জিনিসপত্র টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অন্য ছিনতাইকারীরা। তারা চিৎকার করলে এক পর্যায়ে সুইচ গিয়ার দিয়ে পথচারীকে আঘাত করতে গেলে জাপটে ধরা পেছনে থাকা অপর ছিনতাইকারীর বগলের নিচে ছুরিকাঘাত লাগে। এক পর্যায়ে দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও আহত অপর ছিনতাইকারী রাস্তায় পড়ে থাকে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ছিনতাইকারীর নাম পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। তার লাশ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিদেশের মাটিতে পেসাররা সাফল্য এনে দিতে সক্ষম: তালহা জুবায়ের

» জ্বালানি সংকট নিরসন দাবির লংমার্চেও এক লাখ লিটার তেল খরচ করবে বিরোধীদল : মীর শাহে আলম

» শুটিং গুটিয়ে নেপাল থেকে দেশে ফিরলেন অপু বিশ্বাস

» বিএনপি আত্মসমর্পণ করার দল না: সমাজকল্যাণমন্ত্রী

» ডিলারদের একাংশ সারের কৃত্রিম সংকট তৈরি করেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

» ব্রাহ্মণবা‌ড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝা‌বু‌ঝি, হাসনাতের দুঃখপ্রকাশ

» কবজি কাটা আনোয়ার গ্রুপের’ তিন ছিনতাইকারী গ্রেফতার

» হজে যেতে ৩৩ দিনে নিবন্ধন করেছেন ১২১২ জন

» শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

» এআই ব্যবহার করে রায় লেখা যাবে না : প্রধান বিচারপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছিনতাইকারীর ছুরিকাঘাতে অপর ছিনতাইকারী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কদমতলী থানাধীন নামা-শ্যামপুর এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে অপর এক ছিনতাইকারী খুন হয়েছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

শনিবার ভোরে নামা শ্যামপুর বড়ইতলা ভাঙ্গা ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভোর সাড়ে পাঁচটায় তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজিব কুমার বাড়ৈ জানান, ভোরে ভাঙা ব্রিজের পাশে দুই পথচারীকে ঘেরাও করে তিন ছিনতাইকারী। এদের মধ্যে এক ছিনতাইকারী এক পথচারীকে জাপটে ধরলে তার কাছ থেকে জিনিসপত্র টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অন্য ছিনতাইকারীরা। তারা চিৎকার করলে এক পর্যায়ে সুইচ গিয়ার দিয়ে পথচারীকে আঘাত করতে গেলে জাপটে ধরা পেছনে থাকা অপর ছিনতাইকারীর বগলের নিচে ছুরিকাঘাত লাগে। এক পর্যায়ে দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও আহত অপর ছিনতাইকারী রাস্তায় পড়ে থাকে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ছিনতাইকারীর নাম পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। তার লাশ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com