ছিনতাইয়ের স্বর্ণের দুল গিলে ফেলেও শেষ রক্ষা হলো না

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ডাক্তার দেখাতে রিকশায় যাচ্ছিলেন নিপা আক্তার। পথেই হঠাৎ তার ওপর হামলে পড়ে এক ছিনতাইকারী। মুহূর্তেই স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় নিপার চিৎকার শুনে তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে ধাওয়া করেন ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট। কিছুদূর যাওয়ার পর তাকে আটক করতেও সক্ষম হন তিনি।

তবে আটকের পর তল্লাশি চালিয়ে ছিনিয়ে নেওয়া স্বর্ণের দুলটি পাওয়া যায়নি। পরে জানা যায়, ধরা পড়ার আগেই প্রমাণ গোপন করতে কানের দুলটি গিলে ফেলেছে ছিনতাইকারী। শেষ পর্যন্ত পুলিশ বমি করিয়ে তার পেট থেকে স্বর্ণের দুলটি উদ্ধার করে।

বুধবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের ঘটনাি ঘটে। আটক ছিনতাইকারীর নাম মো. সেলিম (২৮)। তিনি রাজধানীর রায়েরবাগ এলাকায় থাকেন।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য দায়িত্ব পালন করছিলেন। এ সময় নিপা আক্তারের চিৎকার শুনে তাঁরা দেখতে পান, এক ব্যক্তি দৌড়ে পালাচ্ছেন। পরে কর্তব্যরত সার্জেন্ট ইমরান মৃধা ধাওয়া করে সেলিমকে আটক করেন।

পরে তল্লাশি করে সেলিমের কাছে ছিনতাই হওয়া স্বর্ণের দুল পাওয়া যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দুলটি গিলে ফেলার কথা জানান। এরপর তাকে বমি করানো হয়। একপর্যায়ে তাঁর পেট থেকে স্বর্ণের কানের দুলটি বের হয়ে আসে।

পুলিশ জানায়, আটক সেলিম ও ভুক্তভোগী নারীকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দুঃখ বেদনায় গাঙচিল মন

» গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা

» ঘিতে পাম অয়েল, মসলায় ছাই বম্বে সুইটস ও বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

» নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

» আকাশে দেখা যাবে বিরল দৃশ্য, পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে চাঁদের ৯৬ শতাংশ..

» পাকিস্তান-ইংল্যান্ড টেস্টসহ টিভিতে আজকের যত খেলা

» নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানিতে জাতিসংঘ মহাসচিবের শোক

» নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা ৩ মাসের জন্য দুর্যোগকবলিত ঘোষণা

» শিশুদের ক্ষতি: ১৮০০ কোটি ডলার পরিশোধে রাজি মেটা

» হলি ক্রসে ভর্তিতে বিবাহিতদের আবেদন নিষেধ, বিয়ে করলে টিসি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছিনতাইয়ের স্বর্ণের দুল গিলে ফেলেও শেষ রক্ষা হলো না

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ডাক্তার দেখাতে রিকশায় যাচ্ছিলেন নিপা আক্তার। পথেই হঠাৎ তার ওপর হামলে পড়ে এক ছিনতাইকারী। মুহূর্তেই স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় নিপার চিৎকার শুনে তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীকে ধাওয়া করেন ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট। কিছুদূর যাওয়ার পর তাকে আটক করতেও সক্ষম হন তিনি।

তবে আটকের পর তল্লাশি চালিয়ে ছিনিয়ে নেওয়া স্বর্ণের দুলটি পাওয়া যায়নি। পরে জানা যায়, ধরা পড়ার আগেই প্রমাণ গোপন করতে কানের দুলটি গিলে ফেলেছে ছিনতাইকারী। শেষ পর্যন্ত পুলিশ বমি করিয়ে তার পেট থেকে স্বর্ণের দুলটি উদ্ধার করে।

বুধবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের ঘটনাি ঘটে। আটক ছিনতাইকারীর নাম মো. সেলিম (২৮)। তিনি রাজধানীর রায়েরবাগ এলাকায় থাকেন।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য দায়িত্ব পালন করছিলেন। এ সময় নিপা আক্তারের চিৎকার শুনে তাঁরা দেখতে পান, এক ব্যক্তি দৌড়ে পালাচ্ছেন। পরে কর্তব্যরত সার্জেন্ট ইমরান মৃধা ধাওয়া করে সেলিমকে আটক করেন।

পরে তল্লাশি করে সেলিমের কাছে ছিনতাই হওয়া স্বর্ণের দুল পাওয়া যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দুলটি গিলে ফেলার কথা জানান। এরপর তাকে বমি করানো হয়। একপর্যায়ে তাঁর পেট থেকে স্বর্ণের কানের দুলটি বের হয়ে আসে।

পুলিশ জানায়, আটক সেলিম ও ভুক্তভোগী নারীকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com