সরকারি দামে সার বিক্রি না করলে ডিলারশিপ বাতিল: বিএফএ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।

শনিবার বিএফএর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে বাসস।

এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা, সার উত্তোলন ও গুদামে মজুত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তাকে সারের আগমনি বার্তা জানানো, বিক্রয় রেজিস্টার সংরক্ষণ এবং অতিরিক্ত মূল্যে সার বিক্রি ঠেকাতে নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

নীতিমালা লঙ্ঘন করলে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিএফএ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো কুচক্রী মহল অতিরিক্ত দামে সার বিক্রি করে যেন তার দায় ডিলারদের ওপর চাপিয়ে দিতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। পাশাপাশি, স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সূএ: বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» ভ্যানচালক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো নাসার নজরুলকে

» বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী

» জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি

» সালমান শাহ হত্যা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন

» ঢাকা-দিল্লির সুবিধামতো সময়েই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন

» সড়কে বছরে ৫ হাজার মৃত্যু, ২০৩০ সালের মধ্যে অর্ধেকে নামাতে চায় সরকার: সড়কমন্ত্রী

» পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

» দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: রিজভী

» নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সরকারি দামে সার বিক্রি না করলে ডিলারশিপ বাতিল: বিএফএ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।

শনিবার বিএফএর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানিয়েছে বাসস।

এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা, সার উত্তোলন ও গুদামে মজুত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তাকে সারের আগমনি বার্তা জানানো, বিক্রয় রেজিস্টার সংরক্ষণ এবং অতিরিক্ত মূল্যে সার বিক্রি ঠেকাতে নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

নীতিমালা লঙ্ঘন করলে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিএফএ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো কুচক্রী মহল অতিরিক্ত দামে সার বিক্রি করে যেন তার দায় ডিলারদের ওপর চাপিয়ে দিতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। পাশাপাশি, স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সূএ: বাসস

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com