কারিনা কাপুরের অন্তঃসত্ত্বার গুঞ্জন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান কি আবারও মা হতে যাচ্ছেন? স্বামী সাইফ আলি খানের সঙ্গে তৃতীয় সন্তানের আগমন ঘিরে এমনই জল্পনা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, কারিনা অন্তঃসত্ত্বা নন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কারিনার একটি ভিডিওকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত। ভিডিওতে দেখা যায়, কয়েকজন সহকর্মীর সঙ্গে গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন অভিনেত্রী। এ সময় তার এক সহযোগী কারিনার সামনে ছাতা ধরে হাঁটছিলেন।

ভিডিওটি দেখেই নেটিজেনদের একাংশের ধারণা, ছাতার আড়ালে নিজের ‘বেবি বাম্প’ লুকানোর চেষ্টা করছেন কারিনা। এরপরই মুহূর্তের মধ্যে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

তবে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র এই জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, অভিনেত্রী মোটেও অন্তঃসত্ত্বা নন। ক্যামেরার বিশেষ কোণ, পোশাকের ধরন কিংবা সাম্প্রতিক ছুটিতে খাওয়াদাওয়ার কারণে তাকে কিছুটা ভিন্ন দেখাতে পারে। তাই ভিডিওতে ছাতা ব্যবহারের ঘটনাকে অন্তঃসত্ত্বা হওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।

সাইফ-কারিনা দম্পতির ঘরে এরই মধ্যে দুই সন্তান তৈমুর ও জেহ। গত ১৬ আগস্ট সাইফ আলি খানের ৫৬তম জন্মদিন উপলক্ষে পরিবারসহ সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন তারা।

এর আগে, এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, সাইফ ষাটোর্ধ্ব বয়সে আবার বাবা হন, এমনটা তিনি চান না। দুই সন্তানকে নিয়ে বর্তমানে বেশ গুছিয়েই সংসার করছেন এই তারকা দম্পতি। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আজ রবিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» রাত বাকী নাই

» উচ্চশিক্ষিত চরিত্রহীন ব্যক্তি চোর-ডাকাতের চেয়েও ভয়ংকর: এমপি মাসুদ

» শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

» সীরাতের বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রে শান্তি আসবে না: চরমোনাই পীর

» দায়িত্ব কোনো সামাজিক মর্যাদা নয়, গুরুত্বপূর্ণ আমানত : হামিদুর রহমান আযাদ

» এক দশকের পর সেই সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরছেন প্রিয়াঙ্কা

» পাকিস্তান কি শেষ পর্যন্ত চীন-আমেরিকার অস্ত্র-ফাঁদ থেকে বের হতে পারবে?

» ‘কনসার্ট ফর সলিডারিটি’ দেখতে মানিক মিয়া অ্যাভিনিউতে ভিড়

» তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শেষে কারাগারে দীপ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কারিনা কাপুরের অন্তঃসত্ত্বার গুঞ্জন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান কি আবারও মা হতে যাচ্ছেন? স্বামী সাইফ আলি খানের সঙ্গে তৃতীয় সন্তানের আগমন ঘিরে এমনই জল্পনা ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, কারিনা অন্তঃসত্ত্বা নন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কারিনার একটি ভিডিওকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত। ভিডিওতে দেখা যায়, কয়েকজন সহকর্মীর সঙ্গে গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন অভিনেত্রী। এ সময় তার এক সহযোগী কারিনার সামনে ছাতা ধরে হাঁটছিলেন।

ভিডিওটি দেখেই নেটিজেনদের একাংশের ধারণা, ছাতার আড়ালে নিজের ‘বেবি বাম্প’ লুকানোর চেষ্টা করছেন কারিনা। এরপরই মুহূর্তের মধ্যে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

তবে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র এই জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, অভিনেত্রী মোটেও অন্তঃসত্ত্বা নন। ক্যামেরার বিশেষ কোণ, পোশাকের ধরন কিংবা সাম্প্রতিক ছুটিতে খাওয়াদাওয়ার কারণে তাকে কিছুটা ভিন্ন দেখাতে পারে। তাই ভিডিওতে ছাতা ব্যবহারের ঘটনাকে অন্তঃসত্ত্বা হওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।

সাইফ-কারিনা দম্পতির ঘরে এরই মধ্যে দুই সন্তান তৈমুর ও জেহ। গত ১৬ আগস্ট সাইফ আলি খানের ৫৬তম জন্মদিন উপলক্ষে পরিবারসহ সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন তারা।

এর আগে, এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, সাইফ ষাটোর্ধ্ব বয়সে আবার বাবা হন, এমনটা তিনি চান না। দুই সন্তানকে নিয়ে বর্তমানে বেশ গুছিয়েই সংসার করছেন এই তারকা দম্পতি। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com