ফাইল ছবি
অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কামাল বাজার লায়লা সেন্টারের সামনে ছুরিকাঘাতে সাকিব (২৪) নামে এক তরুণ নিহত হয়েছেন।
নিহত সাকিব চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি আটগাছতলা এলাকার সালেহ আহম্মদ চৌধুরী বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রহমান বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, কামাল বাজারের লায়লা সেন্টারের সামনে রক্তাক্ত অবস্থায় সাকিবকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাসাপাতালে পাঠান। তবে কী কারণে এবং কারা তাকে ছুরিকাঘাত করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।








