প্রীতি জিনতার সম্পদের পরিমাণ কতো?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  দীর্ঘ আট বছরের বিরতি কাটিয়ে ‘বাটোয়ারা ১৯৪৭’ ছবির মাধ্যমে আবারও রুপালি পর্দায় প্রত্যাবর্তন করছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। আমির খান প্রযোজিত ও রাজকুমার সন্তোষী পরিচালিত এই ঐতিহাসিক নাট্যধর্মী চলচ্চিত্রে সানি দেওল, শাবানা আজমি ও আলী ফজলের মতো তারকাদের সঙ্গে দেখা যাবে তাকে। প্রীতির নতুন এই চলচ্চিত্রকে ঘিরে দর্শকদের আগ্রহ যেমন তুঙ্গে, তেমনই চর্চায় উঠে এসেছে এই অভিনেত্রীর কোটি টাকার বিলাসবহুল রিয়েল এস্টেট পোর্টফোলিও এবং ব্যবসায়িক বিনিয়োগের বিবরণ।

১৯৯৮ সালে দিল সে চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা প্রীতি জিনতা কেবল অভিনয়েই সীমাবদ্ধ থাকেননি, বরং একজন সফল বিনিয়োগকারী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল পাঞ্জাব কিংসের অংশীদারিত্ব কেনা থেকে শুরু করে মুম্বাই ও বিদেশে আবাসন খাতে বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে তিনি বিপুল অঙ্কের সম্পত্তি গড়ে তুলেছেন। সব মিলিয়ে বর্তমানে এই অভিনেত্রীর মোট সম্পদের পরিমাণ প্রায় ১৮৩ কোটি রুপি।

মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রার পালি হিলসে প্রীতি জিনতার একটি বিলাসবহুল ফ্ল্যাট ছিল, যা তিনি ২০২৩ সালের অক্টোবরে ক্রয় করেন। ১৪৭৪ বর্গফুটের এই আবাসনটি তিনি পরবর্তীতে ২০২৫ সালের নভেম্বরে ১৪ কোটি রুপিরও বেশি মূল্যে বিক্রি করে দেন। এর কিছুদিন পরই, ২০২৬ সালের মার্চে, একই ভবনের একই তলায় অবস্থিত তার ১,৭৭০ বর্গফুটের আরও একটি ফ্ল্যাট ১৮.৫ কোটি টাকায় বিক্রি হয়। বর্তমানে তিনি মুম্বাইয়ের আর্ট বেদ ভবনের একটি ১৫০০ বর্গফুটের ফ্ল্যাটে ভাড়া থাকেন, যার মাসিক ভাড়া প্রায় ৬ লাখ টাকা।

বর্তমানে প্রীতি মূলত স্বামী জিন গুডএনাফ এবং দুই সন্তান জয় ও জিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। লস অ্যাঞ্জেলেসে তাদের একটি সুবিশাল ও সুসজ্জিত ভিলা রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ কোটি রুপি। এছাড়া ভারতে প্রীতির আরও বেশ কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি রয়েছে, যা থেকে নিয়মিত মোটা অঙ্কের ভাড়া আয় হয়।

সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

» বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ চার অস্ত্রধারী গ্রেফতার

» আজানের সময় কানে আঙুল দেওয়া হয় কেন?

» জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি—মধ্যরাতে রাকিবের ফেসবুক পোস্ট

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রীতি জিনতার সম্পদের পরিমাণ কতো?

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  দীর্ঘ আট বছরের বিরতি কাটিয়ে ‘বাটোয়ারা ১৯৪৭’ ছবির মাধ্যমে আবারও রুপালি পর্দায় প্রত্যাবর্তন করছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। আমির খান প্রযোজিত ও রাজকুমার সন্তোষী পরিচালিত এই ঐতিহাসিক নাট্যধর্মী চলচ্চিত্রে সানি দেওল, শাবানা আজমি ও আলী ফজলের মতো তারকাদের সঙ্গে দেখা যাবে তাকে। প্রীতির নতুন এই চলচ্চিত্রকে ঘিরে দর্শকদের আগ্রহ যেমন তুঙ্গে, তেমনই চর্চায় উঠে এসেছে এই অভিনেত্রীর কোটি টাকার বিলাসবহুল রিয়েল এস্টেট পোর্টফোলিও এবং ব্যবসায়িক বিনিয়োগের বিবরণ।

১৯৯৮ সালে দিল সে চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা প্রীতি জিনতা কেবল অভিনয়েই সীমাবদ্ধ থাকেননি, বরং একজন সফল বিনিয়োগকারী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল পাঞ্জাব কিংসের অংশীদারিত্ব কেনা থেকে শুরু করে মুম্বাই ও বিদেশে আবাসন খাতে বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে তিনি বিপুল অঙ্কের সম্পত্তি গড়ে তুলেছেন। সব মিলিয়ে বর্তমানে এই অভিনেত্রীর মোট সম্পদের পরিমাণ প্রায় ১৮৩ কোটি রুপি।

মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রার পালি হিলসে প্রীতি জিনতার একটি বিলাসবহুল ফ্ল্যাট ছিল, যা তিনি ২০২৩ সালের অক্টোবরে ক্রয় করেন। ১৪৭৪ বর্গফুটের এই আবাসনটি তিনি পরবর্তীতে ২০২৫ সালের নভেম্বরে ১৪ কোটি রুপিরও বেশি মূল্যে বিক্রি করে দেন। এর কিছুদিন পরই, ২০২৬ সালের মার্চে, একই ভবনের একই তলায় অবস্থিত তার ১,৭৭০ বর্গফুটের আরও একটি ফ্ল্যাট ১৮.৫ কোটি টাকায় বিক্রি হয়। বর্তমানে তিনি মুম্বাইয়ের আর্ট বেদ ভবনের একটি ১৫০০ বর্গফুটের ফ্ল্যাটে ভাড়া থাকেন, যার মাসিক ভাড়া প্রায় ৬ লাখ টাকা।

বর্তমানে প্রীতি মূলত স্বামী জিন গুডএনাফ এবং দুই সন্তান জয় ও জিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। লস অ্যাঞ্জেলেসে তাদের একটি সুবিশাল ও সুসজ্জিত ভিলা রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ কোটি রুপি। এছাড়া ভারতে প্রীতির আরও বেশ কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি রয়েছে, যা থেকে নিয়মিত মোটা অঙ্কের ভাড়া আয় হয়।

সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com