ঝোপে মিললো বিদেশি ওয়ান শুটারগান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র‌্যাব-১১। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ (সিপিসি-১) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে স্থানীয় একটি ছিনতাই ও মাদকের স্পট থেকে কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়।

পরে ওই স্পটের আশপাশের ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি একটি ওয়ান শুটারগান উদ্ধার করে র‌্যাব সদস্যরা। উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে র‌্যাবের কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঝোপে মিললো বিদেশি ওয়ান শুটারগান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র‌্যাব-১১। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ (সিপিসি-১) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে স্থানীয় একটি ছিনতাই ও মাদকের স্পট থেকে কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়।

পরে ওই স্পটের আশপাশের ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি একটি ওয়ান শুটারগান উদ্ধার করে র‌্যাব সদস্যরা। উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে র‌্যাবের কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com