ফাইল ছবি
অনলাইন ডেস্ক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
আরএমপি’র মুখপাত্র উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ২০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








