আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : সালাহউদ্দিন আহমদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের নেতা বাংলাদেশের মানবিক নেতা, গরিবের নেতা, এ দেশের উন্নয়নের নেতা। ইনশাআল্লাহ, কোনো বৈষম্য হবে না।

রবিবার চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ঘর হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চট্টগ্রামের বাঁশখালীর উন্নয়নে কোনো ধরনের বৈষম্য করা হবে না জানিয়ে তিনি বলেন, বাঁশখালী এখন পর্যটন স্পট হয়ে গেছে। লবণের ন্যায্যমূল্যও চাষিরা পেতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী ঘোষণা করবেন, চাষিরা ন্যূনতম মজুরি কত পাবেন। বেড়িবাঁধের বিষয়ে পরিমাপ করার জন্য মন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে বাঁশখালী আসতে বলা হয়েছে। বাঁশখালীর উন্নয়নের জন্য যা যা করা দরকার, প্রধানমন্ত্রী তা করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাতকানিয়া-লোহাগাড়াতেও কিছু ত্রাণসামগ্রী দেওয়া হবে। আমরা কোনো ভেদাভেদ করিনি। বাঁশখালীতে জামায়াতের এমপি হওয়ার পরও প্রধানমন্ত্রী এসেছেন। ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সোমবার গাইবান্ধা যাচ্ছেন জামায়াত আমির

» জুলাইয়ের স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি: মাহমুদুর রহমান মান্না

» দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে: নাহিদ ইসলাম

» পৃথক অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

» রেজিস্টার্ড হকার ছাড়া অন্য কেউ রাস্তায় বসতে পারবে না : ডিএসসিসি প্রশাসক

» সরকারি কাজে বাধা ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে ভাইরাল সেই মিজান গ্রেফতার

» ফিফার প্রস্তাব নিয়ে বাংলাদেশের অবস্থান জানালেন বাফুফে সভাপতি

» মোজতবা খামেনির সঙ্গে প্রেসিডেন্টের সাক্ষাৎ

» শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

» গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : সালাহউদ্দিন আহমদ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের নেতা বাংলাদেশের মানবিক নেতা, গরিবের নেতা, এ দেশের উন্নয়নের নেতা। ইনশাআল্লাহ, কোনো বৈষম্য হবে না।

রবিবার চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ঘর হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চট্টগ্রামের বাঁশখালীর উন্নয়নে কোনো ধরনের বৈষম্য করা হবে না জানিয়ে তিনি বলেন, বাঁশখালী এখন পর্যটন স্পট হয়ে গেছে। লবণের ন্যায্যমূল্যও চাষিরা পেতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী ঘোষণা করবেন, চাষিরা ন্যূনতম মজুরি কত পাবেন। বেড়িবাঁধের বিষয়ে পরিমাপ করার জন্য মন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে বাঁশখালী আসতে বলা হয়েছে। বাঁশখালীর উন্নয়নের জন্য যা যা করা দরকার, প্রধানমন্ত্রী তা করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাতকানিয়া-লোহাগাড়াতেও কিছু ত্রাণসামগ্রী দেওয়া হবে। আমরা কোনো ভেদাভেদ করিনি। বাঁশখালীতে জামায়াতের এমপি হওয়ার পরও প্রধানমন্ত্রী এসেছেন। ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com