ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর সরকারি যানবাহনের জন্য ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম (ভিটিএস) ও সংশ্লিষ্ট অন্য সব সেবা দেবে বাংলা ট্র্যাক গ্রুপের ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম কারকোপোলো।

আজ সোমবার সকালে রাজধানীর দিয়াবাড়িতে ডিএমটিসিএলের প্রধান কার্যালয়ে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়েছে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মোহাম্মদ নজরুল ইসলাম এবং কারকোপোলোর থানে সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. তানভীর সিদ্দিক চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় ডিএমটিসিএলের সরকারি বহরে কারকোপোলোর ভিটিএস স্থাপন করা হবে। এর মাধ্যমে যানবাহনের তাৎক্ষণিক অবস্থান (রিয়েল-টাইম ট্র্যাকিং), রুট পর্যবেক্ষণ, যাত্রার ইতিহাস, চালকের আচরণ বিশ্লেষণ এবং কেন্দ্রীয়ভাবে বহর ব্যবস্থাপনার সুবিধা পাওয়া যাবে। এতে বহরের কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনা, সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ দেশের গণপরিবহন খাতে ডিজিটাল বহর ব্যবস্থাপনা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক টেলিমেটিকস প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বহর ব্যবস্থাপনায় স্বচ্ছতা, যানবাহনের নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি আধুনিকায়ন নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

থানে সিস্টেমসের সিইও মোহাম্মদ তানভীর সিদ্দিকী বলেন, ‘ডিএমটিসিএলের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে কারকোপোলোর ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগ পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি, বহরের ওপর আরও কার্যকর নজরদারি এবং স্মার্ট পরিবহন ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে। প্রযুক্তিনির্ভর সমাধানের মাধ্যমে বাংলাদেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এটি ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

অনুষ্ঠানে ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট) মোহাম্মদ আসাদুজ্জামান এবং উপমহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট) এ কে এম সরওয়ার আলম; বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডের হেড অব প্রজেক্টস সাফায়েত আবদুল্লাহ, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার ফজলে ফাহিম খান, কী অ্যাকাউন্ট ম্যানেজার মো. মহিউদ্দিন (মহিদ) এবং ইঞ্জিনিয়ার (ইমপ্লিমেন্টেশন অ্যান্ড সাপোর্ট) মো. জাহিদ হাসান উপস্থিত ছিলেন।

কারকোপোলো বাংলাদেশের একটি জিপিএসভিত্তিক স্মার্ট ভেহিকেল ট্র্যাকিং সেবা, যা ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনের জন্য রিয়েল-টাইম পর্যবেক্ষণ, নিরাপত্তা এবং বহর ব্যবস্থাপনার প্রযুক্তিনির্ভর সমাধান দিয়ে থাকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় উন্নয়ন কাজ করতে চাই : ডিএনসিসি প্রশাসক

» গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, খসড়া অনুমোদন মন্ত্রীসভায়

» তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে সিএনজি চালকরা, কমেনি মালিকদের জমা

» মোটরযানের জন্য কড়া নিষেধাজ্ঞা, আকস্মিক বিকট হর্ন দিলেই শাস্তির ব্যবস্থা

» ‘এত আন্দোলন করেন, সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে’ – প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের

» বিএনপি ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে জুলাইকে অস্বীকার করেছে: গোলাম পরওয়ার

» হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম

» অনুষ্ঠানে বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

» সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

» ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর সরকারি যানবাহনের জন্য ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম (ভিটিএস) ও সংশ্লিষ্ট অন্য সব সেবা দেবে বাংলা ট্র্যাক গ্রুপের ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম কারকোপোলো।

আজ সোমবার সকালে রাজধানীর দিয়াবাড়িতে ডিএমটিসিএলের প্রধান কার্যালয়ে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়েছে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মোহাম্মদ নজরুল ইসলাম এবং কারকোপোলোর থানে সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. তানভীর সিদ্দিক চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় ডিএমটিসিএলের সরকারি বহরে কারকোপোলোর ভিটিএস স্থাপন করা হবে। এর মাধ্যমে যানবাহনের তাৎক্ষণিক অবস্থান (রিয়েল-টাইম ট্র্যাকিং), রুট পর্যবেক্ষণ, যাত্রার ইতিহাস, চালকের আচরণ বিশ্লেষণ এবং কেন্দ্রীয়ভাবে বহর ব্যবস্থাপনার সুবিধা পাওয়া যাবে। এতে বহরের কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনা, সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ দেশের গণপরিবহন খাতে ডিজিটাল বহর ব্যবস্থাপনা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক টেলিমেটিকস প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বহর ব্যবস্থাপনায় স্বচ্ছতা, যানবাহনের নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি আধুনিকায়ন নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

থানে সিস্টেমসের সিইও মোহাম্মদ তানভীর সিদ্দিকী বলেন, ‘ডিএমটিসিএলের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে কারকোপোলোর ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগ পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি, বহরের ওপর আরও কার্যকর নজরদারি এবং স্মার্ট পরিবহন ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে। প্রযুক্তিনির্ভর সমাধানের মাধ্যমে বাংলাদেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এটি ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

অনুষ্ঠানে ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট) মোহাম্মদ আসাদুজ্জামান এবং উপমহাব্যবস্থাপক (স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট) এ কে এম সরওয়ার আলম; বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডের হেড অব প্রজেক্টস সাফায়েত আবদুল্লাহ, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার ফজলে ফাহিম খান, কী অ্যাকাউন্ট ম্যানেজার মো. মহিউদ্দিন (মহিদ) এবং ইঞ্জিনিয়ার (ইমপ্লিমেন্টেশন অ্যান্ড সাপোর্ট) মো. জাহিদ হাসান উপস্থিত ছিলেন।

কারকোপোলো বাংলাদেশের একটি জিপিএসভিত্তিক স্মার্ট ভেহিকেল ট্র্যাকিং সেবা, যা ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনের জন্য রিয়েল-টাইম পর্যবেক্ষণ, নিরাপত্তা এবং বহর ব্যবস্থাপনার প্রযুক্তিনির্ভর সমাধান দিয়ে থাকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com