জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কলাবাগান এলাকায় জামাইয়ের ছুরিকাঘাতে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় জামাতা রিদয় ইসলাম শিপনকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন— শিপনের স্ত্রী ফারজানা আক্তার (২১) ও শাশুড়ি ফিরোজা বেগম (৩৪)। নিহত ফারজানার আট মাসের একটি সন্তান রয়েছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে কলাবাগানের আলামিন রোডের ৫৫/২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি  নিশ্চিত করেন কলাবাগান থানার ওসি ফজলে আশিক।

তিনি জানান, গতকাল (শনিবার) রিপন রাত্রীর বাবার বাড়িতে বেড়াতে আসেন। সকালে পারিবারিক কলহের জেরে রিদয় ইসলাম শিপন ও তার স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফল কাটার ছুরি দিয়ে ক্ষিপ্ত হয়ে প্রথমে স্ত্রীকে, পরে শাশুড়িকে কুপিয়ে আহত করেন। পরে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় শিপনকে আটক করা হয়েছে।

আটক শিপনের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। তিনি স্ত্রীকে নিয়ে ঢাকার মোহাম্মদপুরে থাকতেন। শিপন গাড়ির ড্রাইভার ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

» জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস : নাসীরুদ্দীন পাটোয়ারী

» ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির

» দুবাই কারাগার থেকে ছাড়া পেলেন বেনজীর

» অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেফতার

» ভবিষ্যত যুদ্ধের প্রথম নিশানা হতে পারে মহাকাশের স্যাটেলাইট?

» চেক ডিজঅনারের মামলায় রিজেন্টের সেই সাহেদের এক বছরের কারাদণ্ড

» ঝুঁকি নিয়ে ছবি তোলা ও প্রকাশের জন্য ফটোসাংবাদিকদের চাকরিও হারাতে হয়েছে :শামসুজ্জামান দুদু

» ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী

» ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কলাবাগান এলাকায় জামাইয়ের ছুরিকাঘাতে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় জামাতা রিদয় ইসলাম শিপনকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন— শিপনের স্ত্রী ফারজানা আক্তার (২১) ও শাশুড়ি ফিরোজা বেগম (৩৪)। নিহত ফারজানার আট মাসের একটি সন্তান রয়েছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে কলাবাগানের আলামিন রোডের ৫৫/২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি  নিশ্চিত করেন কলাবাগান থানার ওসি ফজলে আশিক।

তিনি জানান, গতকাল (শনিবার) রিপন রাত্রীর বাবার বাড়িতে বেড়াতে আসেন। সকালে পারিবারিক কলহের জেরে রিদয় ইসলাম শিপন ও তার স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফল কাটার ছুরি দিয়ে ক্ষিপ্ত হয়ে প্রথমে স্ত্রীকে, পরে শাশুড়িকে কুপিয়ে আহত করেন। পরে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় শিপনকে আটক করা হয়েছে।

আটক শিপনের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। তিনি স্ত্রীকে নিয়ে ঢাকার মোহাম্মদপুরে থাকতেন। শিপন গাড়ির ড্রাইভার ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com