রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী হাজারো মানুষ।

রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দেখা যায়, কুড়িল বিশ্বরোড থেকে শুরু হওয়া যানজট বনানী-কাকলি পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে মাটিকাটা ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বর পর্যন্ত দীর্ঘ সারিতে আটকে থাকে যানবাহন।

কুড়িল থেকে বিমানবন্দরমুখী অংশে যান চলাচল তুলনামূলক স্বাভাবিক থাকলেও এর প্রভাব পড়েছে পেছনের সড়কে। বনানী-কাকলি থেকে কুড়িল এবং ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা।

এক যাত্রী বলেন, ‘বাসগুলো নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করালে এবং চালকেরা লেন শৃঙ্খলা মেনে চললে এমন যানজট অনেকটাই এড়ানো সম্ভব।’

সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে প্রতিদিন সড়কের দুই পাশে বাস ও ব্যক্তিগত গাড়ির অবৈধ পার্কিং, নির্ধারিত স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন অমান্যের কারণে যানজট নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। কার্যকর তদারকি ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার না হলে এই দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি মিলবে না বলে মনে করছেন তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

» জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস : নাসীরুদ্দীন পাটোয়ারী

» ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির

» দুবাই কারাগার থেকে ছাড়া পেলেন বেনজীর

» অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেফতার

» ভবিষ্যত যুদ্ধের প্রথম নিশানা হতে পারে মহাকাশের স্যাটেলাইট?

» চেক ডিজঅনারের মামলায় রিজেন্টের সেই সাহেদের এক বছরের কারাদণ্ড

» ঝুঁকি নিয়ে ছবি তোলা ও প্রকাশের জন্য ফটোসাংবাদিকদের চাকরিও হারাতে হয়েছে :শামসুজ্জামান দুদু

» ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী

» ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী হাজারো মানুষ।

রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দেখা যায়, কুড়িল বিশ্বরোড থেকে শুরু হওয়া যানজট বনানী-কাকলি পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে মাটিকাটা ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বর পর্যন্ত দীর্ঘ সারিতে আটকে থাকে যানবাহন।

কুড়িল থেকে বিমানবন্দরমুখী অংশে যান চলাচল তুলনামূলক স্বাভাবিক থাকলেও এর প্রভাব পড়েছে পেছনের সড়কে। বনানী-কাকলি থেকে কুড়িল এবং ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা।

এক যাত্রী বলেন, ‘বাসগুলো নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করালে এবং চালকেরা লেন শৃঙ্খলা মেনে চললে এমন যানজট অনেকটাই এড়ানো সম্ভব।’

সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে প্রতিদিন সড়কের দুই পাশে বাস ও ব্যক্তিগত গাড়ির অবৈধ পার্কিং, নির্ধারিত স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন অমান্যের কারণে যানজট নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। কার্যকর তদারকি ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার না হলে এই দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি মিলবে না বলে মনে করছেন তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com