ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে যাবেন কিনা, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রাথমিক কথাবার্তাও এখনো শুরু হয়েছে কিনা, সে ব্যাপারেও তার জানা নেই বলে জানান তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিষয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আসলে আগে প্রশ্নটার ওপর নির্ভর করে যে ব্রিকস সম্মেলনে তিনি (প্রধানমন্ত্রী) যাবেন কিনা। এই সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা তো ব্রিকসের সদস্য নই, আমাদের সেখানে একজন পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এই সিদ্ধান্ত নিয়ে প্রাথমিক কথাবার্তাও সে অর্থে শুরু হয়েছে বলে আমার জানা নেই। সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ প্রেস ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স

» নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা

» রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার

» পেলে-মেসিকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

» জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: শেখ রবিউল

» ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট

» স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

» সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই বিএনপির সরোয়ারের: আইনজীবী

» ‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু: সেলিম উদ্দিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে যাবেন কিনা, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে প্রাথমিক কথাবার্তাও এখনো শুরু হয়েছে কিনা, সে ব্যাপারেও তার জানা নেই বলে জানান তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিষয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আসলে আগে প্রশ্নটার ওপর নির্ভর করে যে ব্রিকস সম্মেলনে তিনি (প্রধানমন্ত্রী) যাবেন কিনা। এই সিদ্ধান্ত এখনো হয়নি। আমরা তো ব্রিকসের সদস্য নই, আমাদের সেখানে একজন পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এই সিদ্ধান্ত নিয়ে প্রাথমিক কথাবার্তাও সে অর্থে শুরু হয়েছে বলে আমার জানা নেই। সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ প্রেস ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com